বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ বোনাস (উৎসব ভাতা) বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আগামী ঈদুল আজহায় তারা নতুন বোনাস পাবেন।বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের ৫০ শতাংস বোনাস (উৎসব ভাতা) বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এসংক্রান্ত চিঠিও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিলের স্বাক্ষরিত এক চিঠিতে এ সম্মতির কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২১ এপ্রিল আধাসরকারি পত্র অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের নিমিত্ত ২২৯ কোটি টাকা পুনঃউপযোজনে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।শর্তে বলা হয়, এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সকল আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ অর্থ সংশ্লিষ্ট কোডে সমন্বয় করে চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে।এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ হারে বোনাস পেতেন। কর্মচারীরা পেতেন ৫০ শতাংশ হারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক-কর্মচারীরা উভয়েই মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের সমাপ্ত
ঢাকায় ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের সমাপ্ত

সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার আয়োজনে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পরিচালনায় ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ শেষ হয়েছে।সোমবার (২৮ Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

‘এই সরকারের ভেতরে আরও অনেক সরকার আছে’
‘এই সরকারের ভেতরে আরও অনেক সরকার আছে’

সরকারের মধ্যে একাধিক "ভরকেন্দ্র" থাকার কারণে অনেক সময় শক্ত পদক্ষেপ গ্রহণ ও কার্যকর করা যাচ্ছে না বলে মনে করছেন রাজনৈতিক Read more

ডিসির স্বাক্ষর জাল, ভুয়া সাংবাদিক আটক
ডিসির স্বাক্ষর জাল, ভুয়া সাংবাদিক আটক

কক্সবাজারে জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে খাসজমি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করায় রেজাউল করিম সোহাগ নামের এক ভুয়া সাংবাদিককে হাতেনাতে Read more

চুয়াডাঙ্গায় এক কোটি ৬৩ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১
চুয়াডাঙ্গায় এক কোটি ৬৩ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে এক কোটি ৬৩ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের Read more

লাল-সবুজের শৃঙ্খলায় ভবিষ্যৎ বাংলাদেশ: ভূঞাপুরে বিজয় দিবসের কুচকাওয়াজ
লাল-সবুজের শৃঙ্খলায় ভবিষ্যৎ বাংলাদেশ: ভূঞাপুরে বিজয় দিবসের কুচকাওয়াজ

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও রাষ্ট্রীয় কর্মসূচি।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন