সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদল কর্মী সুমন হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শেখ খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৭ মে) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার খালেদ সাইফুল্লাহ সাদী সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, যুবদল কর্মী সুমন হত্যা মামলার আসামি খালিদ সাইফুল্লাহ। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা ছাত্রদলের সদস্য মো. সুমন। এ হত্যাকাণ্ডের ঘটনায় ২২ আগস্ট নিহত সুমনের বাবা বাদী হয়ে সদর থানায় একটি  হত্যা মামলা দায়ের করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমজান ও ঈদের তারিখ জানালো আরব আমিরাত
রমজান ও ঈদের তারিখ জানালো আরব আমিরাত

২০২৬ সালের পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো সংযুক্ত আরব আমিরাত। দেশটির অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানায়, ১৪৪৭ হিজরি সনের রমজান Read more

মা ইলিশ রক্ষায় টানা অভিযান: শিবচরে ১ কোটি ৩৮ লাখ টাকার জাল ধ্বংস
মা ইলিশ রক্ষায় টানা অভিযান: শিবচরে ১ কোটি ৩৮ লাখ টাকার জাল ধ্বংস

মা ইলিশ রক্ষায় টানা অভিযানে মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। গত ১৭ দিনে Read more

যশোরে দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন করলেন ৩ উপদেষ্টা
যশোরে দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন করলেন ৩ উপদেষ্টা

যশোরের দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল ঘুরে দেখলেন অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা। তারা হলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক Read more

ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী ব্রিকস জোটের নীতিকে যেসব দেশ সমর্থন করবে, তাদের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি Read more

২৫ জুলাই: নামাজের সময়সূচি
২৫ জুলাই: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ইংরেজি, ১০ শ্রাবণ ১৪৩২ বাংলা, ২৯ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

কমানোর দুই দিন পর ফের বাড়ল স্বর্ণের দাম, চলতি বছর ২৮ বার সমন্বয়
কমানোর দুই দিন পর ফের বাড়ল স্বর্ণের দাম, চলতি বছর ২৮ বার সমন্বয়

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে। এ পর্যন্ত ২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। সোমবার সন্ধ্যায় এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন