বাংলাদেশ থেকে রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৯ হাজার ১০৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১২৪টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৫২০ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৪০টি ভিসা ইস্যু করা হয়েছে।আজ রবিবার (১৮ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।হেল্প ডেস্কের তথ্য মতে, ১২৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি, সৌদি এয়ারলাইন্সের ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী। এরা হলেন— জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২) ও গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০)।গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মঙ্গলবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
মঙ্গলবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নবনির্মিত পাইপলাইনের টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কিছু স্থানে দুপুর থেকে ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ও বিভিন্ন Read more

রাজধানীর দুই সড়কে পাইপলাইনের কাজ করবে ওয়াসা, তীব্র যানজটের শঙ্কা
রাজধানীর দুই সড়কে পাইপলাইনের কাজ করবে ওয়াসা, তীব্র যানজটের শঙ্কা

রাজধানীতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে পাইপলাইন সম্প্রসারণের কাজ শুরু করবে ঢাকা ওয়াসা। ওয়াসার বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় প্যাকেজ-৩.১ এর (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট Read more

দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা
দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা

ইরানে হামলা অগ্রহণযোগ্য ও উসকানিমূলক- এ কথা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ইসরায়েলের এই হামলা বিনাদোষে হয়েছে এবং এটা জাতিসংঘের সনদ Read more

ফ্রান্সকে হারিয়ে নেশন্স লিগের ফাইনালে স্পেন
ফ্রান্সকে হারিয়ে নেশন্স লিগের ফাইনালে স্পেন

উয়েফা নেশন্স লিগের রোমাঞ্চকর সেমি-ফাইনালে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন।স্টুটগার্টে বৃহস্পতিবার রাতে হওয়া এই সেমি-ফাইনাল জয় স্প্যানিশদের সামনে Read more

মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান
মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম দিনেই মা খালেদা জিয়ার পাশে সময় কাটাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

রাজধানীতে বড় জমায়েতের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের
রাজধানীতে বড় জমায়েতের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫শ’ টাকা করেছে সরকার। তবে শিক্ষক সংগঠনগুলো ৫শ’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন