কক্সবাজারের চকরিয়ায় গরমের তীব্রতার পরে বৃষ্টি হচ্ছে ফলে স্বস্তিতে স্বাচ্ছন্দ্যভোগ করছে জনগন।চকরিয়াতে গরমের তীব্রতার কারণে মানুষ জরুরি কাজে ঘর বের হতে পারছিলো না। কারণ চকরিয়াতে তাপমাত্রা ছিল ৩৭, ৩৮ ও ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এত উচ্চ তাপমাত্রা ছিল মানুষের কর্ম জীবন অনেক ব্যাহত ছিল।দীর্ঘদিন গরমের তীব্রতার পর রবিবার (১৮ মে) ভোর ৪ টা ৩০মিনিটের সময় চকরিয়া উপজেলার প্রত্যেকটি অঞ্চলে  মুষলধারে বৃষ্টি দেখা গেল, সাথে জনগণের মধ্যে স্বস্তি ফিরে পেল। চকরিয়ার বাসিন্দা মোহাম্মদ ফয়সাল উদ্দিন বলেন, গরমের কারণে আমরা ভালোভাবে ঘুমাতে পারি নাই,খাবার খেতে পারি নাই, গরমের তীব্রতার কারণে পানির সংকট হয়েছিল এখন বৃষ্টি হওয়াতে আমরা আনন্দ ভোগ করছি, ফলে আমাদের মধ্যে স্বস্তি ফিরে পেয়েছে।এছাড়া বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে পেয়েছে। গরমের তীব্রতার কারণে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি সংখ্য কম ছিল। এখন বৃষ্টি হওয়াতে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাড়ার সম্ভাবনা আছে। স্থানীয়দের ভাষ্যমতে, বৃষ্টি হওয়াতে মানুষের কর্মচাঞ্চল্যে ফিরে পাবে। মানুষ আর ঘরে বসে থাকবে না দৈনন্দিন কাজে ফিরে যাবে।আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।প্রাণহানি ঘটতে পারে। তাই মানুষকে প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে ‘বিজয় র‍্যালি’ করবে বিএনপি
সারাদেশে ‘বিজয় র‍্যালি’ করবে বিএনপি

আওয়ামী ‘ফ্যাসিবাদ’ পতনের স্মারক হিসেবে আগামী ৫ ও ৬ আগস্ট সারাদেশে বিজয় র‌্যালি করবে বিএনপি।সোমবার (০৪ আগস্ট) বিএনপির পক্ষ থেকে Read more

সড়ক দুর্ঘটনায় পঙ্গু হাসান, চলছে অভাব-অনটনের নির্মম লড়াই
সড়ক দুর্ঘটনায় পঙ্গু হাসান, চলছে অভাব-অনটনের নির্মম লড়াই

হাসান আলী (৪৪) জরাজীর্ণ ঘরের বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে বাইরে আলো দেখার সাথে সাথে ফেলছেন দীর্ঘ শ্বাস। একসময় সবকিছু স্বাভাবিক Read more

ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন
ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন

পবিত্র ঈদ-উল-ফিতরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন