নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশটি শনিবার (১৭ মে) জানিয়েছে, বাংলাদেশ থেকে শুধুমাত্র নাভা শেভা এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আনা যাবে। তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়েছে, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।এরপরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কোনো তৈরি পোশাক ভারতের কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। শুধুমাত্র নাভা শেভা এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক ভারতে যেতে পারবে।এতে আরও বলা হয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনও শুল্ক পয়েন্টে— পাশাপাশি পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলার বর্জ্য, প্লাস্টিকের পণ্য (পণ্য তৈরির জন্য নির্দিষ্ট উপকরণ ব্যতীত) এবং কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না।তবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাছ, এলপিজি, ভোজ্যতেল এবং চূর্ণ পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, কলকাতা এবং মহারাষ্ট্রের নাভা শেভা বন্দর দিয়ে যেহেতু এখন শুধুমাত্র বাংলাদেশ এসব পণ্য আনতে পারবে এতে বাংলাদেশের এসব পণ্য পরিবহনের খরচ বাড়বে।গত মার্চে চীনের বেইজিংয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থলবেষ্টিত এবং এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এরপর ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। সর্বশেষ এ পদক্ষেপ নিলো দেশটি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
৯ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বাগমারার সেই প্রতারক সাজেদুর গ্রেফতার
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বাগমারার সেই প্রতারক সাজেদুর গ্রেফতার

দীর্ঘদিন ধরে সুদখোর চক্রের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ও সময়ের কণ্ঠস্বরে প্রতিবেদন প্রকাশের পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে বাগমারার Read more

কাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াত
কাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াত

‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ Read more

উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি, আজও ভারি বৃষ্টির আভাস
উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি, আজও ভারি বৃষ্টির আভাস

বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থানরত সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপটি। তবে এর Read more

আপাতত বন্ধ হচ্ছে না ভয়েস অব আমেরিকা
আপাতত বন্ধ হচ্ছে না ভয়েস অব আমেরিকা

যুক্তরাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে পরিচালিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ) এখনই বন্ধ হচ্ছে না। ট্রাম্প প্রশাসন এই সংস্থার বাজেট কমিয়ে Read more

ভৈরবে মহাসড়কের পাশে অনুমোদনহীন শিশু বিনোদন কেন্দ্র, দুর্ঘটনার আশঙ্কা
ভৈরবে মহাসড়কের পাশে অনুমোদনহীন শিশু বিনোদন কেন্দ্র, দুর্ঘটনার আশঙ্কা

কিশোরগঞ্জের ভৈরবে বাণিজ্য মেলার আদলে চলছে অনুমোদনহীন শিশু বিনোদন কেন্দ্র। ঢাকা–সিলেট মহাসড়কের পাশে আমলাপাড়া মোড় সংলগ্ন বালুর মাঠে শিশু বিনোদন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন