সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর গ্রামের ছোয়াব উল্লাহ’র ছেলে আব্দুল মজিদ সৌদি আরবের রাজধানী (রিয়াদ)প্রবাসী। তিনি সেখান থেকে ভিসা পাঠান সেই ভিসায় সৌদি আরবে গিয়ে দেখা যায় নেই কোন কফিল, মালিক না থাকায় বিদেশগামীরা পড়েছে মহা সংকটে আর বিপাকে।নেই কোন আকামা নেই স্থা য়কাজ কর্ম ভুক্তভোগীরা দেশে থাকা আত্মীয় স্বজনদের জানান,তাদের সাথে প্রতারণা জালিয়াতি করেছে এই দালাল চক্রের প্রতারণার শিকার লাকীর বাসা গ্রামের আয়াত উল্লাহর পুত্র ভুক্তভোগী আব্দুল হামিদ সৌদি আরব গিয়ে কোন ভিসা আকামা না পেয়ে অবৈধভাবে সৌদি আরবের রাজধানী রিয়াদে কষ্টের সহিত দিনাতিপাত করছেন বলে জানান,দেশে অবস্থানরত তার আত্মীয়-স্বজন। ভুক্তভোগী, এলাকাবাসীর অভিযোগে জানা যায়,এছাড়াও শত শত বিদেশ নামীয় যাত্রীদের কে তারা হয়রানি করেছেন।এবং অনেকের ভিটেমাটি বিক্রি করে নিজেদের সুখী করতে প্রতারণা জালিয়াতির মাধ্যমে নিঃস্ব করেছেন। এদিকে সৌদি আরবে থাকা আব্দুল মজিদ,ভিসা দেওয়ার নাম করে কঠিন প্রতারণা করেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন তার বড় ভাই আব্দুর রহমান বিদেশগামী মানুষকে ম্যানেজ করে থাকেন।এবং রাজধানী ঢাকায় অবস্থান করে সু-কৌশলে আদম ব্যবসার কার্যক্রম ও দালালি করে যাচ্ছেন। জাল ভিসা দিয়ে দালালি করেছেন এবং প্রতারণার মাধ্যমে  দুই তিন দফায় ৪ লক্ষ ৫০ হাজার থেকে ৪ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত নিয়ে। তিনি এখন এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করে সারাদেশব্যাপী আদম ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই ব্যবসায় সরকারের কোন রাজস্ব ট্যাক্স-ভ্যাট কর দিতে হচ্ছে না এবং তাদের ব্যবসা মন মর্জি মতো স্বাধীনভাবে চালিয়ে যাচ্ছেন। আরো ও জানা যায় তাদের প্রতারণার কারণে অনেকে পৈতৃক নিবাসহারা। বিদেশ যাওয়া অনেকেই কষ্টের সাথে সেই জীবন যাপনের খবর আত্মীয়-স্বজনদের কে ফোনের মাধ্যমে বলেন। এই নতুন আদম ব্যবসায়ী সৌদি আরব প্রবাসী আব্দুল মজিদ তার ভাই আব্দুল হাফিজ চক্র নিজেদের ভাগ্য বদলের মিশনে তারা সফল হলেও। কিন্তু বিদেশ পাঠানো যাত্রীদের বিদেশ পাঠানোর নাম করে মানুষের সাথে প্রতারণা,বিদেশের মাটিতে গিয়ে আরেক যন্ত্রণার শিকার সহজ সরল গ্রাম্য প্রবাসীরা। ভ্রমণ ভিসায় গিয়ে পড়েছেন মহা বিপাকে। আকামা না থাকায় কাজের সন্ধানে বের হতে পারছেন না। নগদ টাকা পয়সা দিয়ে জীবনে সুখের সন্ধানে ছুটে চলা মানুষগুলো নির্বাক, স্তব্ধ, অনাহারে চলছে প্রবাস জীবন। এবং বাংলাদেশে থাকা তাঁর বড় ভাই আব্দুল হাফিজ ও দেশের সহয সরল মানুষদের লোভ-লালসা,ভাগ্য পরিবর্তনে বিদেশমুখী করেন।এবং বিদেশগামী প্রবাসীদের।নিঃস্ব করে তারা চার লক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু চার লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন ভাগ্য  পরিবর্তনের কথা বলে স্থানীয় এলাকাবাসীর মানুষকে ঠকিয়ে এখন নতুন ধান্দাবাজি রাজধানী ঢাকায় বসে চালাচ্ছেন এই আদম ব্যবসায়ী চক্র আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনা জরুরী বলে জানান,প্রতারিত জনসাধারণ। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবী এলাকাবাসীর।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একইসঙ্গে উভয়কেই ১০ হাজার টাকা অর্থদণ্ডের Read more

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। আবেদনের সময় Read more

আনোয়ারায় পার্কে ঝোপঝাড়ের আড়ালে চলছে অনৈতিক কর্মকাণ্ড
আনোয়ারায় পার্কে ঝোপঝাড়ের আড়ালে চলছে অনৈতিক কর্মকাণ্ড

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০২২ সালের জুলাই মাসে নির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান চৌধুরী স্মৃতি পার্ক’ বিনোদনের জন্য হলেও, বর্তমানে এটি পরিণত Read more

সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা Read more

মারা গেলেন সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান
মারা গেলেন সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে Read more

টাঙ্গাইলে দিনমজুরের স্ত্রীকে নিজের দাবি করে তুলে নেওয়ার অভিযোগ
টাঙ্গাইলে দিনমজুরের স্ত্রীকে নিজের দাবি করে তুলে নেওয়ার অভিযোগ

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে এক দিনমজুরের স্ত্রীকে নিজের স্ত্রী দাবি করে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন