চলতি মৌসুমে ক্রীড়াঙ্গনে চলছে নতুনদের জয়জয়কার। বিশেষত ইউরোপিয়ান ফুটবলে এই হাওয়া দেখা গেছে। ইউরোপিয়ান ফুটবলের চলতি মৌসুমের শীর্ষ টুর্নামেন্টগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, বেশ কয়েকটি নতুন ক্লাব প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে। আবার দেখা গিয়েছে দীর্ঘ অপেক্ষা ঘুঁচিয়ে শিরোপার দেখা পেয়েছে বেশ কয়েকটি ক্লাব। এর মধ্যে ক্রিস্টাল প্যালেস তাদের ক্লাব ইতিহাসের ১১৯ বছরের অপেক্ষা ঘুচিয়ে প্রথমবারের মতো কোনো শীর্ষ লীগের শিরোপা জিতেছে। এছাড়াও ঘুচেছে টটেনহ্যামের ৪১ বছরের অপেক্ষা। ফুটবলের শিরোপা দখলে নতুনদের এমন সাফল্যের হাওয়া এবার লাগতে চলেছে ক্রিকেটেও। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) এবার পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। আইপিএলের ১৮ তম আসরের ফাইনালে আজ মঙ্গলবার (৩ জুন) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। টুর্নামেন্টটির ১৮ বছরের ইতিহাসে একবারও শিরোপার দেখা পায়নি এই দুই দল। ফলে স্বাভাবিকভাবেই আইপিএল পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন।  পাঞ্জাব এর আগে ফাইনালের মঞ্চ মাতিয়েছিল একবার। সেটাও ২০১৪ সালে। সেবার কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছিল তারা। আর তিনবার ফাইনাল খেলে একবারও জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে আইপিএলের এবারের মৌসুমে দুর্দান্ত করেছে দু’দল।  প্রথম ও দ্বিতীয় স্থানে থেকেই গ্রুপ পর্ব শেষ করেছে পাঞ্জাব কিংস ও বেঙ্গালুরু। ফলত ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলার অপেক্ষা রাখে না। পুরো আসর জুড়ে আরসিবি দুর্দান্ত খেলেছে। তবে এর জন্য দলের ব্যাটিং লাইন আপকে বাহবা দিতেই হয়। বিশেষ করে ওপেনিং জুটিতে বিরাট কোহলি এবং ফিল সল্ট দুর্দান্ত করছেন। চলতি আসরে ব্যাট হাতে ৬১৫ রান করেছেন এই ব্যাটার। এছাড়াও রজত পতিদার, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোনরা রয়েছে দুর্দান্ত ফর্মে। বোলিং ডিপার্টমেন্টেও চলতি মৌসুমে দুর্দান্ত করছে আরসিবি।  জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, ক্রুনাল পান্ডিয়া ও সুয়শ শর্মা যেভাবে বল নাড়াচাড়া করেন, তা দেখলে প্রতিপক্ষের মাথায় টেনশন বসে যায়।এদিকে কোন অংশে কম যায় না পাঞ্জাবও। প্রভসিমরান সিং ও প্রিয়াংশ আর্য ওপেনিং জুটিতে রীতিমতো ঝড় তুলেছেন এই মৌসুমে। এছাড়াও জশ ইঙ্গলিশ, শ্রেয়াস ও নেহাল ওয়াধেরা নিজেদের ব্যাটিং দক্ষতায় দলকে শক্ত অবস্থানে রাখেন। বল হাতে কাইলি জেমিসন, অর্শদীপ সিং, রহমতুল্লাহ ওমরজাইরা যেভাবে নিজেদের সেরাটা দেন, তা ফাইনাল ম্যাচে  প্রভাব ফেলতে পারে।মাঠে আজ শুধু একটি ট্রফির লড়াই নয়, এটা দুই তরুণ নেতৃত্বের স্মৃতির লড়াই, এটা লাল রঙের মিশনের লড়াই, যেখানে উত্সাহ আর আশা ফুটে উঠবে শেষ পর্যন্ত। যেই দলই জিতুক, নতুন চ্যাম্পিয়ন আজ জন্ম নেবে, নতুন ইতিহাস লেখা হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমির মামলায় হেরে নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলার চেষ্টার অভিযোগ
জমির মামলায় হেরে নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলার চেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত মামলায় হেরে গিয়ে এক নারীকে দিয়ে ধর্ষণ মামলার চেষ্টার অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন নামে এক সাবেক Read more

সোনার দাম ফের বাড়ল
সোনার দাম ফের বাড়ল

৮ দফায় বাড়িয়ে এক দফায় কমানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে Read more

বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ
বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

দেশজুড়ে দুর্নীতিবিরোধী ব্যাপক আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। হাজার হাজার মানুষের কয়েক দিনের টানা বিক্ষোভের জেরে বৃহস্পতিবার Read more

বেতন ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত
বেতন ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত

ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, Read more

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা
শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

এ বছর নোবেল শান্তি পুরস্কারে পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়েভিত্তিক নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। Read more

কিশোরগঞ্জে অটোরিকশা উল্টে মায়ের মৃত্যু, আহত মেয়ে
কিশোরগঞ্জে অটোরিকশা উল্টে মায়ের মৃত্যু, আহত মেয়ে

কিশোরগঞ্জে সিএনজিচালিত একটি অটোরিকশা উল্টে জয়নব বেগম (৩০) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন