চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে সিফাত (১৭) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ মে) বিকাল ৩টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসেকে খবর দিলেও ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিক উদ্ধার কাজ করা সম্ভব হয়নি। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরী আগ্রাবাদ থেকে ডুবুরী দল এসে উদ্ধার কাজ শুরু করেন।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিফাত বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলে বেঁড়িবাধ সংস্কারে জেনেসিস ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করেন। কিন্তু আজ কাজ না করে দুই বন্ধু মিলে সমুদ্রে গোসল করতে যায়। এ সময় তার সাথে থাকা সহপাঠীকে মোবাইল দিয়ে ছবি তুলতে বলে জোয়ারের পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দীর্ঘক্ষণ হয়ে গেলেও সিফাতকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তার সহপাঠী। পরে বিষয়টি কুমিরা ফায়ার সার্ভিসকে জানায়। কুমিরা ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে গেলেও ডুবুরি দল না থাকাতে তাৎক্ষণিক উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি।  প্রায় তিন ঘন্টা পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে  নগরীর আগ্রাবাদ থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন।কুমিরের ফায়ার সার্ভিসের লিডার কামরুল ইসলাম বলেন,  খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। কিন্তু ডুবুরি দল না থাকাতে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।  নগরীর আগ্রাবাদ থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডুবরী দল আসার পরে উদ্ধার কার্যক্রম শুরু হয়। নিখোঁজ শ্রমিককে ডুবুরী দল সমুদ্রে পানিতে খুঁজছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই
ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সফল মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) সংগঠন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)। ২০২৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২১ আগস্ট পর্যন্ত Read more

লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫
লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে ‘এলিভাদোর গ্লোরিয়া’ নামের একটি ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও Read more

কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার
কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে কক্সবাজার টেকনাফের এক ইয়াবা কারবারিকে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট Read more

মালয়েশিয়ায় মাত্র ১০ দিনে এক্সপ্যাট ভিসা অনুমোদন
মালয়েশিয়ায় মাত্র ১০ দিনে এক্সপ্যাট ভিসা অনুমোদন

মালয়েশিয়ায় বিদেশি বিশেষজ্ঞ বা এক্সপ্যাট নিয়োগের প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার আনা হয়েছে। এক্সপ্যাট্রিয়েট এমপ্লয়মেন্ট পাস (ইপি) পেতে যেখানে আগে ৪০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন