গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই হ্যাকারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল ইলেকট্রনিক সরঞ্জাম ও সিম কার্ড উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।শনিবার (১৭ মে) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে শুক্রবার গভীর রাত পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। এদিন প্রথম অভিযান চালানো হয় জুয়েল নামের এক হ্যাকারের বাড়িতে। তাঁর ঘর থেকে উদ্ধার করা হয় একটি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, অ্যান্ড্রয়েড ও বাটন ফোনসহ শতাধিক সিম কার্ড। এসব কার্ডের মধ্যে গ্রামীণফোন, স্কুটো, রবি-এয়ারটেল ও বাংলালিংকের সিম রয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে নগদ অর্থ। ওই রাতে আরেক হ্যাকার রনির বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর বাড়ি থেকেও সিম কার্ড, হার্ডড্রাইভ, পেনড্রাইভ, রাউটার, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, প্রিন্টারসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।অভিযানের সময় ওই দুই হ্যাকার বাড়িতে ছিলেন না। যৌথ বাহিনী জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বহুদিন ধরে একটি হ্যাকার গ্রুপ গোবিন্দগঞ্জ এলাকায় সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এরা সমাজসেবার বয়স্ক ও বিধবা ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে।গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এই দুই হ্যাকার চিহ্নিত সাইবার অপরাধী। এর আগে একই অপরাধে এই এলাকার কয়েকজনকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের

একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। সবশেষ আজ বুধবার করলেন ক্রিকেটারদের বেতন প্রসঙ্গে। যে কারণে Read more

নবীনগরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ যুবদল নেতা
নবীনগরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ যুবদল নেতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা মফিজুর রহমান মুকুল (৪৫) গুরুতর Read more

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে চমক, নেই এনজো
আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে চমক, নেই এনজো

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির দলে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, Read more

মুন্সিগঞ্জ পৌর শিশুপার্ক ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রতন
মুন্সিগঞ্জ পৌর শিশুপার্ক ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রতন

মুন্সিগঞ্জ সদরে পৌর শিশুপার্ক নির্মাণ ও খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে এ কর্মসূচির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন