জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ধানের দাম এবং শ্রমিক সংকট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। মাঠে ধান পেকে গেলেও শ্রমিক সংকটে ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে তাদের।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের প্রায় ৮০ শতাংশ ধান পেকে গেছে। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকলেও ধান কাটা, মাড়াইয়ের শ্রমিকের চাহিদা বেড়েছে। যে কারণে প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক মিলছে না। শ্রমিক সংকটে ধান কাটা ব্যাহত হচ্ছে।জানা গেছে, বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়। কিন্তু একজন শ্রমিকের দৈনিক মজুরি গুনতে হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা, সঙ্গে দুই বেলার খাবার ও চাল দিতে হচ্ছে আলাদা করে। এতে ধান বিক্রির পর খরচ তুলেই হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। সার, বীজ, কীটনাশক, সেচ—সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়েই চলেছে। উপরন্তু প্রয়োজন অনুযায়ী শ্রমিক না পাওয়ায় অনেক কৃষক বাধ্য হয়ে পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটার কাজ করছেন।বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ  গ্রামের কৃষক গণি মিয়া জানান, ‘আমার তিন বিঘা জমিতে ধানের বাম্পার ফলন হয়েছে। তবে এ বছর ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় আছি। সার, সেচ, বীজ—সব খরচ ওঠাতে পারলেই নিজেকে লাভবান মনে করব।’ চর আমখাওয়া ইউনিয়নের কৃষক আব্দুল আলী বলেন, ২ বিঘা জমিতে ধান চাষে খরচ হয়েছে ২০ হাজার টাকা। এখন ধান ঘরে তুলতে আরও ১০ হাজার টাকা শ্রমিক খরচ হবে। যদি ন্যায্য দাম না পাই, তাহলে লোকসানেই পড়তে হবে।দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ বলেন, চলতি মৌসুমে বোরো ধান চাষে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন খুব ভালো হয়েছে। এবারের মৌসুমে ৭ হাজার ৮৭০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে এবং উৎপাদন হতে পারে প্রায় ৪৫ হাজার ৫০০ টন। ইতোমধ্যে ৫০ শতাংশ মাঠের ধান কাটা হয়েছে। তিনি বলেন, একযোগে ধান পেকে যাওয়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে, তবে এই সংকট মোকাবিলায় উপজেলায় ৫টি কম্বাইন হারভেস্টার রয়েছে, যা দিয়ে কম শ্রমিকে দ্রুত ধান কাটা ও মাড়াই করা সম্ভব। কৃষকদের এই যন্ত্রের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান
ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান দুর্ঘটনার খবরে পাকিস্তান এবং বিশ্ব নেতারা তাদের শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আহমেদাবাদের Read more

বিলে ভেসে উঠল পিকনিকে যাওয়া সুজনের মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য
বিলে ভেসে উঠল পিকনিকে যাওয়া সুজনের মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সুজন ফরাজী (১৯)। শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর রবিবার (২২ Read more

ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর
ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর

বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। দারুণ এই জয়ের ফলে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। হারের Read more

এবার ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইরানের
এবার ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইরানের

ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে ইরানের   রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।বিবৃতিতে বলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন