কুমিল্লার মেঘনা উপজেলায় বজ্রপাতে মো. ওয়াব আলী (৪৫) নামে এক ট্রলারচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামপ্রসাদের চর গ্রামের ছোট খালে এ ঘটনা ঘটে। নিহত ওয়াব আলী ওই গ্রামের মৃত শব্দর আলীর ছেলে।ওয়াব আলীর পরিবার সূত্রে জানা গেছে, রাতে তিনি যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ঘাটে যান। যাত্রী নামিয়ে দিয়ে নিজের ট্রলার নিয়ে তিনি পুনরায় রামপ্রসাদের চরে ফিরে আসছিলেন। ঘাটে ট্রলার পার্ক করার মুহূর্তে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই পানিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আশপাশে থাকা জেলেরা তাঁকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।হঠাৎ এ মৃত্যুর খবরে ওয়াব আলীর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। এর মধ্যেই তাঁকে একমাত্র ভরসার মানুষটিকে হারাতে হলো। তাঁর তিন ছেলে ও এক কন্যাসন্তান বাবার মৃত্যুতে নির্বাক।এ বিষয়ে জানতে চাইলে মেঘনা থানার উপপরিদর্শক (ওসি তদন্ত) মো. মনিরুজ্জামান সময়ের কণ্ঠস্বরকে বলেন, “এখনো কেউ আমাদের বিষয়টি জানায়নি। কেউ জানালে পুলিশ পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে পিতা-পুত্রকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ 
জীবননগরে পিতা-পুত্রকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাথিলা গ্রামে পিতা-পুত্রকে পিটিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৬ Read more

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ৪৩ রানের ব্যবধানে নেই ৬ উইকেট
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ৪৩ রানের ব্যবধানে নেই ৬ উইকেট

শুরুটা ছিল দুর্দান্ত। দলীয় রান ১৩০ পর্যন্ত চলে গিয়েছিল মাত্র ১ উইকেট হারিয়ে। নারী বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের মেয়েদের রান তোলার Read more

বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব, সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি বিষোদগারের ঝড়
বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব, সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি বিষোদগারের ঝড়

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের কোন্দল প্রকাশ্যে রূপ ধারণ করেছে। এরই জের ধরে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া Read more

নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত Read more

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার Read more

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ঈদের দিন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(২১ মার্চ) বিকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন