লক্ষ্মীপুরের কমলনগরে চালকের ঘুমের ঘোরে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২০ মে) ভোর পাঁচটার দিকে লক্ষ্মীপুর- রামগতি সড়কের করইতলা বাজার সংলগ্ন  ইসলামিয়া নুরানি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সিএনজির ৫ জন যাত্রীদের মধ্যে ২ জন নিহত হয়েছেন ও অপর ৩ জন আহত হয়েছেন।নিহতেরা হলেন, উপজেলার চর লরেন্স ইউনিয়নের খামার ব্যবসায়ী মোঃ ওসমান গনি (৪৫) ও চর ফলকন ইউনিয়নের মিঝি বাড়ির মোঃ রফিক (৩৫)। আহতের মধ্যে রামগতি উপজেলার চর সিতা এলাকার আরিফ হোসেনের খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন। এ ঘটনায় চালক পলাতক রয়েছেন। জানা গেছে, রাতে ঢাকা থেকে বাসে করে এসে ভোরে লক্ষ্মীপুরে নামেন যাত্রীরা। লক্ষ্মীপুরের ঝুমুর স্টেশন থেকে বাড়ি ফিরতে সিএনজিতে উঠেন তারা। ঘটনার সময় করইতলা বাজারের উত্তরে ইসলামিয়া নুরানি মাদ্রাসার সামনে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হন সিএনজিতে থাকা ৫ জন যাত্রী। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন। হাসপাতালে চিকিৎসাধীন আহত আরিফ হোসাইন জানান, তিনি সহ ৫ জন যাত্রী লক্ষ্মীপুর থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। এসময় লক্ষ্মীপুর-কমলনগর সড়কের করইতলা বাজার এলাকায় পৌঁছলে চালক ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। নিহত ওসমান গনি ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন। এবং রফিক দীর্ঘদিন পর পরিবারের সাথে সাক্ষাৎ করতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।ঘটনার পর সিএনজি চালক পালিয়ে যায়।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম দুর্ঘটনার ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিএনজি আটক করে পুলিশ হেফাজতে রাখা আছে। ভুক্তভোগী পরিবারদের কেউ মামলা করলে আইনগত সহায়তা ও ব্যবস্থাগ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের বিভিন্ন স্থানে বড়দিনের অনুষ্ঠানে একের পর এক হামলা
ভারতের বিভিন্ন স্থানে বড়দিনের অনুষ্ঠানে একের পর এক হামলা

ভারতের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ ও কেরালাসহ একাধিক রাজ্যে বড়দিনের অনুষ্ঠান ও সাজসজ্জাকে ঘিরে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও বাধা দেয়ার Read more

কসবায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ, আটক ১
কসবায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ Read more

এআই ছবি ঘিরে বিতর্ক, মানহানির অভিযোগে আইনি পদক্ষেপে কুনিকা সদানন্দ
এআই ছবি ঘিরে বিতর্ক, মানহানির অভিযোগে আইনি পদক্ষেপে কুনিকা সদানন্দ

নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক কুমার শানু ও অভিনেত্রী কুনিকা সদানন্দের একটি এআই-জেনারেটেড ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে নতুন Read more

সুইডেনের স্কোগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অটাম ২০২৫ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’
সুইডেনের স্কোগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অটাম ২০২৫ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’

সুইডেনের স্কোগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাডমিন্টনপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর আয়োজন ‘অটাম ২০২৫ টুর্নামেন্ট’। আগামী রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ১০টা Read more

বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে নতুন সুখবর
বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে নতুন সুখবর

সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের পেশাজীবীদের জন্য একীভূত বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে পে Read more

পাকিস্তান যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করেছে, অভিযোগ ভারতের
পাকিস্তান যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করেছে, অভিযোগ ভারতের

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শনিবার গভীর রাতে দিল্লিতে এক জরুরি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন