প্রিয়াঙ্কা প্রিয়া নামের এক শিল্পীকে গালিগালাজ, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। তবে সংবাদ সম্মেলনে অভিনেত্রীর সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। এদিকে প্রিয়াঙ্কার অভিযোগের পর শামীমের বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ এনে সরব হন একাধিক অভিনেত্রী। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে শামীমকে নিয়ে চলতে থাকে আলোচনা।এবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন শামীম।বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে অভিনয় শিল্পী সংঘের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে অভিনেতা শামীম তার শুভাকাঙ্ক্ষী এবং নারী সহকর্মী প্রিয়াঙ্কার কাছে ক্ষমা প্রার্থনা করেন।‎অভিনেতা বলেন, ‘সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার সঙ্গে আমার একটা খারাপ অভিজ্ঞতা হয়। আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। গালিগালাজ করেছি। সেই ঘটনার পর প্রিয়াঙ্কার সাথে আজ দেখা হয়েছে। আমি তার কাছে দুঃখ প্রকাশ করেছি, আমার ভুলের জন্য লজ্জিত।’‎অভিনয় জীবনে শুধু প্রিয়াঙ্কাই নয়, বিভিন্ন জনকে কষ্ট দিয়ে থাকতে পারেন। সেজন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। শামীম বলেন, ‘রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হয়ত কিছু বলেছি। আমি কথা দিচ্ছি, আমার দ্বারা আর কখনো এমন কিছু হবে না। খারাপ ব্যবহার বা খারাপ কথা পাবে না কেউ। আমার কথার মাধ্যমে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা করে দেবেন আমাকে।‎‎ওই ভিডিও বার্তায় সবশেষে তিনি বলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষী যাদের কাছে অভিযোগটা গেছে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সবার কাছে কথা দিচ্ছি আমি এমনটা কখনও করব না।‎এদিকে অভিনয় শিল্পী সংঘ এক পোস্টে জানিয়েছে, শামীম হাসান সরকার অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের সদস্য সেহেতু সাংগঠনিক শৃঙ্খলা এবং শিষ্টাচার ভঙ্গ করায় অভিনেতাকে শেষবারের মতো সতর্ক করা হলো। পুনরায় এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে শামীমের সদস্যপদ গঠনতান্ত্রিক নিয়মে খারিজ করা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় Read more

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।রোববার (১৪ Read more

বাড়তে পারে সিগারেটের দাম
বাড়তে পারে সিগারেটের দাম

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট। সেমাবার (০৩ জুন) অর্থ উপদেষ্টা ড. Read more

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, সমালোচনার ঝড়
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, সমালোচনার ঝড়

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ এডভোকেট হাসনাত কাইয়ূমের মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা মহিলা আওয়ামী লীগের Read more

বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা–টাঙ্গাইল Read more

মোংলায় দামেরখণ্ড গণহত্যা দিবস পালন
মোংলায় দামেরখণ্ড গণহত্যা দিবস পালন

মোংলায় মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম ভয়াবহ দামেরখণ্ড গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন