বরিশালের গৌরনদী উপজেলা সদরে শুক্রবার  মডেল থানা পুলিশ দুটি ট্রাকে পাচারকালে অর্ধ কোটি টাকার ৪০ ড্রাম অবৈধ চিংড়ির রেনু চালান ও দুটি ট্রাক সহ দুই চালককে আটক করেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জুয়েল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। পরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরির নির্দেশ আড়িয়াল খার শাখা পালরদী নদীতে অবমুক্ত করা হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জুয়েল টহল পুলিশের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টার দিকে  গৌরনদী বাসষ্টান্ড এলাকায়  অভিযান চালিয়ে দুটি ট্রাকে (ঢাকা মেট্র ড ১১-৫৭৮০ ও ঢাকা মেট্র ড ১৪-৮৬০৭) ৪০ ড্রাম অবৈধ চিংড়ির রেনু ও চালক ট্রাক চালক মাসুদ হাসান ও বাবুল হোসেনকেসহ ট্রাক দুটি আটক করে থানায় নিয়ে আসেন।ট্রাক চালকরা জানান, মেহেন্দীগঞ্জের রেনু ব্যবসায়ী এই অবৈধ চিংড়ি রেনু ভোলা থেকে মেহেন্দীগঞ্জ নিয়ে আসেন সেখান থেকে ট্রালার যোগে গৌরনদীর পাড়ে এনে ট্রাকে করে বাঘেরহাট নিয়ে যাওয়ার পথে পুলিশের কাছে ধরা পড়েছে। দুই ট্রাকে ৪০ ড্রামে প্রায় ৩০ হাজার রেনু ছিল যার আনুমানিক বাজার মূল্য ৬০ লক্ষ টাকা। গৌরনদী উপজেলা মৎস্য দপ্তরের সহকারী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, অবৈধ রেনু পোনা আটকের ঘটনাটি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরিকে অবহিত করার পরে তার নির্দেশে চিংড়ির রেনু আড়িয়াল খার শাখা পালরদী নদীতে অবমুক্ত করা হয়েছে। রেনু অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রায়ও সূর্যের তেজ
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রায়ও সূর্যের তেজ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক Read more

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত নারীসহ অর্ধশতাধিক
পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত নারীসহ অর্ধশতাধিক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকাল থেকে Read more

বিজয়নগরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার
বিজয়নগরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবাসহ একজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার  পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা Read more

‘ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই’
‘ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই’

ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

পত্রিকা: ‘মৌলভীবাজারের সিলিকা বালু লুট হচ্ছে নির্বিচারে’
পত্রিকা: ‘মৌলভীবাজারের সিলিকা বালু লুট হচ্ছে নির্বিচারে’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের মারধোর ও হেনস্তার খবর প্রাধান্য পেয়েছে। Read more

শুল্ক কমানোর প্রস্তাব দিল ভারত, ট্রাম্প বললেন দেরি হয়ে গেছে
শুল্ক কমানোর প্রস্তাব দিল ভারত, ট্রাম্প বললেন দেরি হয়ে গেছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত। তবে দিল্লির কয়েক বছর আগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন