ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান অংশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের রামের খোলা এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী সার্ভিস লেনের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টা থেকে দুপুর ১২টার মধ্যে যে কোনো সময় একটি অজ্ঞাত যানবাহনের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পথচারী ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হলেও তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মরদেহ থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : শফিকুল আলম
বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে।বুধবার(৩০ এপ্রিল) রাতে তার ভেরিফাইড ফেসবুকে Read more

শার্শায় হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার
শার্শায় হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

যশোরের শার্শায় জামাল হোসেন হত্যা মামলায় আমানতউল্লাহ (২৫) নামের আরও এক আসামিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।আটক আমানতউল্লাহ বেনাপোল পোর্ট Read more

এশিয়ান কাপ ফুটবল খেলতে যে সমীকরণ বাংলাদেশের সামনে
এশিয়ান কাপ ফুটবল খেলতে যে সমীকরণ বাংলাদেশের সামনে

এশিয়ান কাপে নিজেদের সবশেষ ম্যাচটা একরাশ হতাশাই উপহার দিয়ে গেছে বাংলাদেশকে। হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের ওই ম্যাচটা জিততে পারলে পরিস্থিতিটা Read more

দেবীগঞ্জে সংযোগহীন সেতুতে অন্তহীন ভোগান্তি 
দেবীগঞ্জে সংযোগহীন সেতুতে অন্তহীন ভোগান্তি 

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু ব্যবহার করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সংযোগ সড়ক Read more

জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল
জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল

জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট Read more

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জমিজমা সক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোষীদের শাস্তি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন