নেত্রকোনার দূর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর সীমান্ত এলাকা থেকে একটি নৌকাসহ মালিকবিহীন অবৈধ ভারতীয় ২৩৮ বোতল মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।শুক্রবার (১৬ মে) সকাল ১১ টা ৪৫ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ ভবানীপুর বিওপি’র ০৭ সদস্যের একটি বিশেষ টহল টিম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫২/১-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দূর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের সোমেশ্বরী নদী এলাকায় মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন অবৈধ ২৩৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ এবং ০১টি নৌকা আটক করে।নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান জানান, আটককৃত মদ এবং নৌকা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে অভিযানে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে অভিযানে আ.লীগের  ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৬ আগস্ট) Read more

গ্রেটা থুনবার্গসহ ১২ জনকে দেশে ফেরত পাঠাবে ইসরাইল
গ্রেটা থুনবার্গসহ ১২ জনকে দেশে ফেরত পাঠাবে ইসরাইল

অবরুদ্ধ গাজা অভিমুখে যাত্রা করা ত্রানবাহী জাহাজ সোমবার সকালে আটক করেছে ইসরাইলি বাহিনী। জাহাজটিতে থাকা ১২ মানবাধিকারকর্মীকে নিজ নিজ দেশে Read more

বাংলাদেশি ও ভারতীয়দের জন্য নতুন গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত
বাংলাদেশি ও ভারতীয়দের জন্য নতুন গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত

পেশাজীবীদের জন্য নিজেদের আবাসন কর্মসূচির শর্ত শিথিল করে নতুন ধরনের গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত Read more

নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী
নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম নিজ উদ্যোগে সব Read more

শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন চাই না: জামায়াতের আমির
শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন চাই না: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, খুব ভালো নির্বাচন আমরা আশা করি। কেউ নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করার চেষ্টা করবেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন