নেত্রকোনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত স্টিয়ারিং কমিটির নবম সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১৫ মে) বিকেলে পৌর শহরের নারী প্রগতির  এমএফটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায়  নেত্রকোনা সদর উপজেলার সরকারী কর্মকর্তা, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে উপজেলা ষ্টিয়ারিং কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার। সভায় পূর্বে গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ি অগ্রগতি ও ভবিষ্য করনীয় বিষয়ে পরিকল্পনা গ্রহণ সহ জেন্ডার সমতা, সাম্প্রতিক সময়ে নারী ও মেয়েদের উপর সংঘঠিত বিভিন্ন সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়। তাছাড়া স্থানীয় পর্যায়ে নারীর সমস্যা,নিরাপত্তাহীনতা ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরনের মাধ্যমে সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হয়।স্টিয়ারিং কমিটির সদস্য ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহাজাদীর সভাপতিত্বে এবং স্টিয়ারিং কমিটির সমন্বয়কারী বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) নেত্রকোনা কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ এর পরিচালনায় সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপিএস নেত্রকোনা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী। তিনি বলেন নারী, শান্তি ও নিরাপত্তার জন্য  প্রয়োজন নারী সহায়ক পরিবেশ নিশ্চিত সহ নারী বিদ্বেষী বক্তব্য পরিহার করা। মেয়েদের নিরাপদে স্কুলে আসা যাওয়া এবং রাস্তাঘাট সহ  যানবাহনে যৌন হয়রানি বন্ধ করা । প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জনাব স্বজল কুমার সরকার বলেন ইউএন ওমেন এর সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ স্টিয়ারিং কমিটির মাধ্যমে নারী, শান্তি ও নিরাপত্তার জন্য যে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে তা সত্যিই প্রশংসার দাবীদার।পুলিশ বাহিনীর কাজও কিন্তু শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। থানায় নারী, শিশু বয়স্ক সুরক্ষা সেল সহ বিভিন্ন কার্যক্রমে নারীদের অগ্রাধিকার দিয়ে বর্তমানে পুলিশ বাহিনী কাজ করছে। তাছাড়া বাল্যবিয়ে প্রতিরোধ ও যৌন হয়রানি প্রতিরোধের যে কোন ঘটনায় পুলিশ বাহিনী সবসময় পাশে থাকে। বিট পুলিশিং এর মাধ্যমে এলাকা ভিত্তিক সচেতনতা সৃষ্টির জন্য পুলিশ বাহিনীর কাজ চলমান রয়েছে। স্টিয়ারিং কমিটির একজন সদস্যের আবেদনের প্রেক্ষিতে তিনি বলেন স্কুল পর্যায়ে অভিভাবকদের নিয়ে যৌথ সভা করা যেতে পারে, সেখানে শিক্ষার্থীরা যেমন বিভিন্ন বিষয়ে জানতে পারবে ঠিক তেমনি অভিভাবকরাও তাদের করনীয় বিষয়গুলো জেনে আত্নবিশ্বাসী হতে পারবে। তিনি যে কোন ধরনের নারী নির্যাতনের ঘটনায় সরাসরি উনার সাথে যোগাযোগ রক্ষার জন্য স্টিয়ারিং কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান।সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, সাংবাদিক ও জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, শিক্ষক শিউলি চক্রবর্তী, সাবেক প্যানেল মেয়র শামীম আরা খানম, নারীনেত্রী মুক্তিযোদ্ধা ঊষা রানী রায়, সংস্কৃতি কর্মী শিল্পী ভট্রাচার্য ও আনসার ভিডিপি প্রশিক্ষক ইলোরা তাহসিনা অনেকেই।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থুথু নিক্ষেপ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক
থুথু নিক্ষেপ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক

সাভারের আশুলিয়ায় থুথু নিক্ষেপকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অর্ধশতাধিক Read more

৩ সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি: ট্রাম্প
৩ সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজার যুদ্ধ দ্রুতই শেষ হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার মনে হয় আগামী Read more

কে দিয়েছে আপনাকে মানুষের পছন্দ নিয়ন্ত্রণ করার অধিকার?
কে দিয়েছে আপনাকে মানুষের পছন্দ নিয়ন্ত্রণ করার অধিকার?

১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসে সংস্কৃতি অঙ্গনের বহু তারকা সামাজিক মাধ্যমে শোকবার্তা জানান। তবে দিন শেষে সেই Read more

জাকসু নির্বাচন: এখনো বাকি ৪ কেন্দ্রের ভোট গণনা, ফল ঘোষণা সন্ধ্যায়
জাকসু নির্বাচন: এখনো বাকি ৪ কেন্দ্রের ভোট গণনা, ফল ঘোষণা সন্ধ্যায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে এখনো ৪টি হলের ভোট গণনা বাকি রয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত Read more

মানবপাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা
মানবপাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানব পাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (৬ এপ্রিল) Read more

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন

আগামী ৭ জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন