চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল মহেশখালীর কালামারছড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ই মে) বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর পেয়ে এটি উদ্ধার করে বলে জানায়। এ সময় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার একটি বহুতল ভবনের পার্কিং থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ প্রযুক্তির সহায়তায় চোরের অবস্থান শনাক্ত করে। দীর্ঘ অনুসন্ধানের পর কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।এ সময় ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ছুনয়াপাড়া এলাকার মৃত নুরুচ্ছফার পুত্র মোঃ নাঈম উদ্দিন (২৭)।  আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছি। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আটক যুবকেকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অচলাবস্থার সমাপ্তি, সাত কলেজ সংকটের স্থায়ী সমাধান
অচলাবস্থার সমাপ্তি, সাত কলেজ সংকটের স্থায়ী সমাধান

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল করে ঢাবি কর্তৃপক্ষ। পরে কলেজগুলোর Read more

ঢাকা উত্তরের ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ শেষ: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তরের ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ শেষ: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, কোরবানির পশুর বর্জ্য ৮৫% অপসারণ শেষ। এখনও কোরবানি চলছে, এগুলো অপসারণের Read more

‘ইউনূস-মোদী বৈঠক: পারস্পরিক আস্থা পুনরুদ্ধারই মূল লক্ষ্য’
‘ইউনূস-মোদী বৈঠক: পারস্পরিক আস্থা পুনরুদ্ধারই মূল লক্ষ্য’

শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মার্কিন পাল্টা শুল্ক আরোপের কারণে বাংলাদেশের রপ্তানি খাতে যে উদ্বেগ দেখা দিয়েছে সে সংক্রান্ত খবর Read more

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট পবা হাইওয়ে থানার সামনে ঢাকা–রাজশাহী মহাসড়কে বাসের ধাক্কায় জীবন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত Read more

ফ্রান্সকে হারিয়ে নেশন্স লিগের ফাইনালে স্পেন
ফ্রান্সকে হারিয়ে নেশন্স লিগের ফাইনালে স্পেন

উয়েফা নেশন্স লিগের রোমাঞ্চকর সেমি-ফাইনালে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন।স্টুটগার্টে বৃহস্পতিবার রাতে হওয়া এই সেমি-ফাইনাল জয় স্প্যানিশদের সামনে Read more

মাধবপুরে জুতা লুকিয়ে রাখার অপরাধে শিশু হত্যা
মাধবপুরে জুতা লুকিয়ে রাখার অপরাধে শিশু হত্যা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসায় জুতা লুকিয়ে রাখার অপরাধে মো. আশরাফুল ইসলাম (৮) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী তারই সহপাঠির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন