লক্ষ্মীপুরের কমলনগর শশুর বাড়ি থেকে মোসলেহ উদ্দিন (৩২) নামে এক মেয়ের জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে চর মার্টিন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাশেম মেম্বারের সমাজের কামাল মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোসলেহ উদ্দিন ওই বাড়ির কামাল মাঝির মেয়ের জামাই। এবং লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে। নিহতের শশুরের পারিবারিক সূত্রে জানা যায়, ১০-১২ বছর আগে মোসলেহ উদ্দিনের সাথে চর মার্টিনের রুনা বেগমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে সে চাকরির সুবাদে ঢাকা সহ বিভিন্ন জায়গায় পরিবার নিয়ে থাকতেন। এর মধ্যে গত রমজান মাসে শশুর বাড়িতে উঠেন। তার পর থেকে ওই বাড়িতে ছেলে মেয়ে ও পরিবারের সাথে বসবাস করতেন। গত রাত আনুমানিক ৩টার দিকে ঘর থেকে বের হয়ে আর ফিরেনি। ভোরে বাড়ির লোকজন গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।নিহতের স্ত্রী রুনা বেগম বলেন, রাতে আমরা একসাথে ঘুমিয়েছি। রাত আনুমানিক ৩টার দিকে একটা ফোন পেয়ে সে ঘর থেকে বের হয়ে যায়। এর মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। ভোরে চাচির চিৎকার শুনে গিয়ে দেখি তার লাশ গাছে ঝুলছে। এ ঘটনার কোন কারণ জানেন না বলে জানান তিনি।কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, মৃত্যূর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুরের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণমাধ্যমসহ পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত
গণমাধ্যমসহ পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে Read more

সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের নৃশংস হামলা
সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের নৃশংস হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ ঘটনার জন্ম দিল আরেকটি অমানবিক হামলা। স্থানীয় সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারকে ঘিরে চলমান সহিংসতার পেছনের সত্য অনুসন্ধান করতে Read more

রংপুরে ছাঁদ কেঁটে স্বর্ণের দোকান চুরি
রংপুরে ছাঁদ কেঁটে স্বর্ণের দোকান চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রাতের আঁধারে ছাঁদ কেঁটে এক স্বর্ণের দোকান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তারাগঞ্জ সোনালী ব্যাংক Read more

চিকিৎসকদের নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা
চিকিৎসকদের নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল চিকিৎসকদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। রবিবার (১৭ আগস্ট) রাতে নিজের Read more

শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত!
শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পাওয়ায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছিল Read more

৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে
৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে

সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ বুধবার (১১ জুন) মধ্যরাতে। গত ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন