ময়মনসিংহের নান্দাইলে জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।বুধবার (১৪ মে) শিশুটিকে ২২ ধারায় জবানবন্দী ও ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হয়েছে।অভিযুক্ত গোলাম হোসেন (৫৫) উপজেলার ভাটি বিলপাড় এলাকার মৃত আসতম আলীর ছেলে।জানা যায়, গোলাম হোসেন ওই শিশুকে বেশ কয়েকদিন ধরে দাদা বলে ডেকে কাছে নিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখান। এক পর্যায়ে ১৫ দিন আগে ওই শিশুকে তিনি জোরপূর্বক ধরে নিয়ে যান পাশের একটি পাটক্ষেতে। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা চালান। লজ্জায়-ভয়ে তখন কাউকে কিছু বলেনি শিশুটি।এর কিছুদিন পর আবার শিশুটিকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন গোলাম হোসেন। এতে শিশুটি আহত হলেও তখনো মুখ খোলেনি। ভুক্তভোগী শিশু জানায়, আগের ঘটনা তার মাকে জানাবেন বলে ভয় দেখিয়ে মঙ্গলবার পাটক্ষেতে নিয়ে গিয়ে আবার ধর্ষণ করেন। এ অবস্থায় কান্না করে পাটক্ষেত থেকে বের হওয়ার সময় বাড়ির অপর এক মেয়ে জানতে চাইলে সে লজ্জা ও ভয়ে বাড়িতে গিয়ে নিজেকে আড়াল করে রাখে।শিশুটির মা জানান, কি হয়েছে জানতে চাইলে মেয়ে জানায়, একটু পড়ে কাগজে লেখা পড়েই জানতে পারবে আসল ঘটনা। তখন ছেলের বউকে ডেকে এনে বিস্তারিত জানেন এবং তার মেয়ে জানায়, পাশের বাড়ির গোলাম হোসেন তাকে ধর্ষণ করেছেন। এ জন্য সে আত্মহত্যার পরিকল্পনা করেছে।এ ঘটনার পর পরিবারের লোকজন থানায় গিয়ে পুরো ঘটনা অবহিত করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় এনে মামলা নেয়।নান্দাইল থানার এসআই মো. আব্দুস সালাম বলেন, ‘বুধবার শিশুটিকে ২২ ধারায় জবানবন্দীর জন্য আদালতে ও ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গার পাসপোর্ট জালিয়াতি: সাবেক কাউন্সিলর ও এএসআইসহ ৫ জনের নামে অভিযোগপত্র
রোহিঙ্গার পাসপোর্ট জালিয়াতি: সাবেক কাউন্সিলর ও এএসআইসহ ৫ জনের নামে অভিযোগপত্র

বাংলাদেশি পাসপোর্ট পেতে রোহিঙ্গাদের সহায়তার অভিযোগে সাবেক জনপ্রতিনিধি ও পুলিশের এক সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন Read more

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র
নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করেছে জেন-জি বিক্ষোভকারীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে Read more

ইরাকে দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকে দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া শুরু Read more

পটুয়াখালীতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার ও গণ অধিকারের নেতা আটক
পটুয়াখালীতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার ও গণ অধিকারের নেতা আটক

পটুয়াখালীর গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়মের অভিযোগে গণ অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। Read more

অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স

আইপিডিসি ফাইন্যান্স পিএলসিতে ‘বিজনেস ডেভেলপমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন