চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভিত্তিপ্রস্তরে উন্মোচকের নাম থাকাটা দেশে প্রচলিত আছে। এবার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে নাম না দেওয়া নিয়ে প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা।বুধবার (১৪ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রামের সার্কিট হাউস থেকে তিনি প্রকল্পটির ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। তবে উন্মোচিত ফলকে কোথাও তার নাম উল্লেখ করা হয়নি। ব্যক্তিগত স্বীকৃতির চেয়ে জনগণের কল্যাণকে প্রাধান্য দেওয়ায় এই বিষয়টিকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।বিষয়টি নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীন বলেন, ফলকে কারও নাম না লিখতে নির্দেশনা পেয়েছিলাম আমরা। সেভাবেই ফলকটি তৈরি করা হয়েছে। এটা দেশের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটি নজিরবিহীন ও প্রশংসনীয় ঘটনা। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা মতো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।এর আগে ব্রিজটির উদ্বোধন ঘোষণা করে প্রধান উপদেষ্টা বলেন, কালুরঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি। এই সেতুর ঐতিহাসিক গুরুত্ব অনেক। আজ এখানে বোয়ালখালীর বাসিন্দাও উপস্থিত আছেন। কালুরঘাট সেতু তাদের বহুল আকাঙ্ক্ষিত। এটি তৈরি হয়ে গেলে চট্টগ্রামবাসীর বহু কষ্টের অবসান হবে।নতুন সেতুর কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করে ২০৩০ সালে চালু হওয়ার কথা রয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি কর্ণফুলী নদীর ওপর নতুন একটি কালুরঘাট সেতু নির্মাণ। এর নিমার্ণকাজ শুরু হওয়ায় বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামবাসী উৎফুল্ল। এখন যে সেতুটি আছে ১৯৩১ সালে সেটি নির্মাণ করা হয়েছিল। যদি এর মেয়াদকাল ৮০ বছরও ধরা হয়, তবে ২০১১ সালে এর মেয়াদ শেষ হয়ে গেছে বলে তিনি জানান।এদিকে এ সংক্রান্ত ছবি ও খবর প্রকাশিত হওয়ার পর সচেতন মহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার বইছে। অনেকে বলছে, এ ধরনের নজির অতীতে কোনো সরকার দেখাতে পারেনি। এটা একটা নতুন ধারার সৃষ্টি করেছে। আবার অনেকে ফেসববুকে ছবিটি শেয়ার করে লিখেছেন, এভাবেই পরিবর্তন আসবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে বৃদ্ধাকে হত্যার দায়ে ভাড়াটিয়া গ্রেপ্তার
শিবচরে বৃদ্ধাকে হত্যার দায়ে ভাড়াটিয়া গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় রানু বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। Read more

সুনামগঞ্জের নৌকা থেকে চামটি নদীর পানিতে পড়ে শিশু নিখোঁজ
সুনামগঞ্জের নৌকা থেকে চামটি নদীর পানিতে পড়ে শিশু নিখোঁজ

নৌকা থেকে পানিতে পড়ে সুনামগঞ্জের দিরাইয়ে দেড় বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে Read more

প্রথমবারেই সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
প্রথমবারেই সেমিফাইনালে বাংলাদেশ নারী দল

এশিয়া কাপ অনূর্ধ্ব–১৮ হকিতে ইতিহাস গড়ল বাংলাদেশের নারী দল। প্রথমবারের মতো এই আসরে খেলতে নেমেই জায়গা করে নিয়েছে শেষ চার Read more

ইরান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনিদের গ্রামগুলোতে যা ঘটছে
ইরান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনিদের গ্রামগুলোতে যা ঘটছে

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামগুলোতে কী ঘটছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব এলাকায় উগ্রপন্থী ইহুদি বসতি স্থাপনকারীরা Read more

প্রতিদিন যে ৩ খাবার নীরবে ধ্বংস করছে আপনার লিভার
প্রতিদিন যে ৩ খাবার নীরবে ধ্বংস করছে আপনার লিভার

লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা ডিটক্সিফিকেশন, হজম এবং বিপাকের কাজ করে। তবে সাম্প্রতিক স্বাস্থ্য গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, Read more

ম্যারাডোনার জন্মদিন উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার
ম্যারাডোনার জন্মদিন উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আজ বেঁচে থাকলে ৬৫ বছরে পা রাখতেন। কিন্তু ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে তাঁর জীবনাবসানের পরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন