অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় আজ থেকে শুরু। দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন, ‘আমাদের অধ্যায়ের পুরো ফোকাস নির্বাচনকে ঘিরে। যাতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়।বৃহস্পতিবার (০৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি।শফিকুল আলম বলেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এরপর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে।প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের উদ্দেশে বলেন, ‘নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব।’এর আগে সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে অংশ নেন। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত কয়েকটি নির্ধারিত বিষয়ের ওপর  আলোচনা অনুষ্ঠিত হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন
আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) খ্যাতিমান এই গুণী শিল্পীর শুভ জন্মদিন। দেখতে দেখতে ৫২ বছরে পা Read more

ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের কারণ জানালেন চিকিৎসক
ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের কারণ জানালেন চিকিৎসক

বর্তমানে হার্ট অ্যাটাকের ঘটনা বিশ্বব্যাপী বাড়ছে। প্রতিদিনই কেউ না কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। অনেক সময় হৃদরোগ থাকা সত্ত্বেও কিংবা Read more

দৌলতদিয়া পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
দৌলতদিয়া পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৪৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শনিবার (১৭ মে) রাত Read more

‘আট উপদেষ্টার দুর্নীতি’ নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব
‘আট উপদেষ্টার দুর্নীতি’ নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে উত্থাপিত ‘দুর্নীতির’ অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।শনিবার মন্ত্রী পরিষদ Read more

ট্রাম্পের হুমকির জেরে গ্রিনল্যান্ডে সেনা বাড়াচ্ছে ডেনমার্ক
ট্রাম্পের হুমকির জেরে গ্রিনল্যান্ডে সেনা বাড়াচ্ছে ডেনমার্ক

ডেনমার্কের স্বায়ত্বশাসিত প্রদেশ গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির জেরে সেখানে সেনা উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোপেনহেগেন। Read more

ইসরায়েলে কেন অনেক ভারতীয়, কী করেন তারা
ইসরায়েলে কেন অনেক ভারতীয়, কী করেন তারা

ভারতের সরকারি তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ২০০০০ হাজার কর্মী ইসরায়েলে আছেন।বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও অনেক বেশি হবে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন