সৌদি আরবে কর্মরত বাংলাদেশ, ভারত ও নেপালি প্রবাসী শ্রমিকরা কর্মক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে।তাদর সকলের মৃত্যুর কারণের মধ্যে রয়েছে ভবন থেকে পড়ে যাওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, এমনকি মাথা ফেটে যাওয়ার মতো ঘটনা। সৌদি আরবে অনেক অভিবাসীর মৃত্যুকে প্রাকৃতিক মৃত্যু হিসেবে শ্রেণিবদ্ধ করা হয় এবং এর তদন্ত বা ক্ষতিপূরণ দেওয়া হয় না। কর্মক্ষেত্রে দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া দীর্ঘ এবং কষ্টসাধ্য হয়ে পড়েছে ।বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং ফেয়ার স্কয়ার। তারা এই দেশগুলোর শ্রমিকদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত তদন্ত করেছে। যেখানে এসব মৃত্যুর পেছনে অবহেলা, ক্ষতিপূরণ না দেওয়াসহ অনেক অভিযোগ উঠে এসেছে। হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ, ভারত এবং নেপাল থেকে সৌদি আরবে ২৩ থেকে ৫২ বছর বয়সী ৩১ জন মৃত অভিবাসী শ্রমিকের পরিবারের সাক্ষাৎকার নিয়েছে।তারা এই দেশগুলোর মানুষদের মৃত্যুগুলোর বিস্তারিত তদন্ত করেছে।যেখানে এসব মৃত্যুর পেছনে অবহেলা  এবং ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ খুঁজে পায়। এর মধ্যে এক বাংলাদেশির মৃত্যু সম্পর্কে আলাদাভাবে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলেছে, কর্মক্ষেত্রে এক বাংলাদেশি বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। কিন্তু তার সৌদি মালিক, যার প্রতিষ্ঠানে তিনি কাজ করতেন, সেই মালিক তার মরদেহ আটকে রেখেছিলেন। তিনি ওই বাংলাদেশির পরিবারকে বলেছিলেন, যদি তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে দাফন করা হয়। শুধুমাত্র তখনই তাদের ক্ষতিপূরণ দেবেন তিনি। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, যেসব প্রবাসী মারা গেছেন তাদের মৃত্যুর কারণ নিয়েও ভুল তথ্য দিয়েছে সৌদির মালিকরা। তারা মৃত্যুর কারণ তদন্ত করতে দেননি, এতে করে পরিবারগুলো সৌদির আইন অনুযায়ী যে ক্ষতিপূরণ পেত সেটি থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া প্রিয়জন সৌদিতে কাজ করতে গিয়ে কীভাবে মারা গেল সেটিও এসব পরিবার জানতে পারেননি। অপর একটি পরিবার জানিয়েছে, সৌদির সরকার থেকে আত্মীয়ের মৃত্যুর ক্ষতিপূরণ পেতে তাদের ১৫ বছর অপেক্ষা করতে হয়েছে।২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদিআরব।আর বিশ্বকাপের জন্য নতুন নতুন স্টেডিয়ামসহ অনেক বড় বড় অবকাঠামো তৈরি করবে তারা।এগুলোতে কাজ করতে গিয়ে আরও অনেক বাংলাদেশি, ভারতীয় আর নেপালি মারা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন সময় এ প্রতিবেদন প্রকাশ করল সংস্থা দুটি। সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়ন করতে গিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে বলেও অভিযোগ রয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের সময়সীমা ৩০ জুন পেরোবে না: প্রেস সচিব
নির্বাচনের সময়সীমা ৩০ জুন পেরোবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন ৩০ জুনের ওই পাড়ে যাবে না। এতে বিভিন্ন দলের নেতারা সন্তোষ প্রকাশ Read more

ছেলেকে না পেয়ে ব্যবসায়ী বাবাকে গ্রেফতার, প্রতিবাদে গৌরনদীতে দোকান বন্ধ
ছেলেকে না পেয়ে ব্যবসায়ী বাবাকে গ্রেফতার, প্রতিবাদে গৌরনদীতে দোকান বন্ধ

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাদ্দাম বাজার এলাকা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে বাজারের অন্তত ১৫টি দোকান বন্ধ Read more

শিবচরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
শিবচরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে Read more

পঞ্চগড়ে নৈতিক শিক্ষা নিয়ে দিনব্যাপী জেলা কর্মশালা অনুষ্ঠিত
পঞ্চগড়ে নৈতিক শিক্ষা নিয়ে দিনব্যাপী জেলা কর্মশালা অনুষ্ঠিত

নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী একটি জেলা কর্মশালা। “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে Read more

গোপালগঞ্জে কারফিউ বাড়ল
গোপালগঞ্জে কারফিউ বাড়ল

গোপালগঞ্জে শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক Read more

কালিয়াকৈরে ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কালিয়াকৈরে ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় ছাত্র জনতার ব্যানারে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন