কক্সবাজারের টেকনাফে যৌতুক লোভী স্বামীর বেধড়ক নির্যাতনে শিকার হওয়া এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ মে ) সকালের দিকে হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড রোজারঘোনা এলাকার ঘাতক স্বামীর বাড়িতে উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে।নিহত নারী হচ্ছে-হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়া এলাকার বাসিন্দা মাস্টার মীর কাশেমের কন্যা লুলুয়ান মরজান হিরা (১৭)। আর ঘাতক স্বামী হচ্ছে-একই ইউনিয়নের অন্তর্গত মৌলভীবাজার রোজারঘোনা এলাকার বাসিন্দা নুর আহাম্মদের পুত্র আব্বাস উদ্দিনের (২২)।এবিষয়ে নিহতের পরিবারের সদস্যরা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন,বিয়ের পর থেকে ঘাতক স্বামী ও তার পরিবারের সদস্যরা মেয়ের কাছ ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। সেই টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই ঘাতক স্বামী তাদের মেয়েকে বেধড়ক পিটিয়ে মেরে ফেলেছে। পাশাপাশি এই হত্যাকাণ্ডের আসল রহস্য ধামাচাপা দেওয়ার জন্য আত্মহত্যা করেছে বলে প্রচার করছে।এদিকে নিহতের মেঝবোন আফরোজা আক্তার স্থানীয় গণমাধ্যম কর্মীদের আরও জানিয়েছেন, হ্নীলার মৌলভীবাজারের রোজারঘোনা এলাকার নুর আহাম্মদের ছেলে আব্বাস উদ্দিনের সাথে তার বোন লুলুয়ান মরজান হিরা (১৭) প্রেমের সম্পর্ক ছিল।একপর্যায়ে তারা দুজন পরিবারের অজান্তে চলতি বছরের ১৯ জানুয়ারি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই তার স্বামী আমার বোনের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। এই যৌতুকের কারণে দুজনের মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হয়েছিল। পাশাপাশি আমার বোনকে প্রায় সময় মার ধর করে শারিরীক নির্যাতন করতো।অবশেষে আজ বুধবার গভীর রাতের দিকে ঘাতক স্বামী আব্বাস আমার বোন মরজানকে বেধড়ক পিটুনি দেওয়ার পর ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে। এরপর আসল রহস্য ধামাচাপা দিতে আত্মহত্যা নাটক সাজিয়েছে বলেও জানিয়েছেন তিনি।এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূর লাশটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এরপর লাশটির ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য, কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে উক্ত ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ হাতে পেলে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে অজ্ঞাত নারীর পোড়া মরদেহ, তদন্তে পুলিশ
জামালপুরে অজ্ঞাত নারীর পোড়া মরদেহ, তদন্তে পুলিশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামের একটি পাটক্ষেত থেকে আগুনে পোড়ানো অজ্ঞাত এক নারীর (২৮) মরদেহ উদ্ধার করেছে Read more

বদলে গেল তাজউদ্দিন ও আইভি রহমানের নামে থাকা ২টি জলযানের নাম
বদলে গেল তাজউদ্দিন ও আইভি রহমানের নামে থাকা ২টি জলযানের নাম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরও ২টি জলযানের নাম পরিবর্তন হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থাটি জানিয়েছে, ২টি জলযানের মধ্যে Read more

চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা’ টিপুসহ গ্রেপ্তার- ৩
চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা’ টিপুসহ গ্রেপ্তার- ৩

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে টিপু সুলতান ওরফে ‘হাতকাটা’ টিপুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ Read more

যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা: গুরুতর আহত ৯, গ্রেপ্তার ২
যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা: গুরুতর আহত ৯, গ্রেপ্তার ২

যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ৯ জন। হামলা ঘটানোর অভিযোগে ২ জনকে Read more

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার
মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৫ রাউন্ড কার্তুজ Read more

মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান
মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে চালানো এই অভিযানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন