কক্সবাজারের টেকনাফে যৌতুকের দাবীকৃত না দেওয়ার কারণে স্বামীর বেধড়ক নির্যাতনে এক গৃহবধূ হত্যা করার অভিযোগ উঠেছে।বুধবার (১৪ মে) সকালের দিকে হ্নীলা ইউনিয়নের রোজারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নারী  হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়া এলাকার মাস্টার মীর কাশেমের মেয়ে লুলুয়ান মরজান হিরা (১৭)। ঘাতক স্বামী একই ইউনিয়নের  মৌলভীবাজার রোজারঘোনা এলাকার বাসিন্দা নুর আহাম্মদের ছেলে আব্বাস উদ্দিনের (২২)।জানাযায়, বিয়ের পর থেকে ঘাতক স্বামী ও তার পরিবারের সদস্যরা মেয়ের কাছ ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। সেই টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই ঘাতক স্বামী তাদের মেয়েকে বেধড়ক পিটিয়ে মেরে ফেলেছে। পাশাপাশি এই হত্যাকাণ্ডের আসল রহস্য ধামাচাপা দেওয়ার জন্য আত্মহত্যা করেছে বলে প্রচার করছে।নিহতের বোন আফরোজা আক্তার বলেন, হ্নীলার মৌলভীবাজারের রোজারঘোনা এলাকার নুর আহাম্মদের ছেলে আব্বাস উদ্দিনের সাথে তার বোন লুলুয়ান মরজান হিরা (১৭) প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা দুজন পরিবারের অজান্তে চলতি বছরের ১৯ জানুয়ারি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই তার স্বামী আমার বোনের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। এই যৌতুকের কারণে দুজনের মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হয়েছিল। পাশাপাশি আমার বোনকে প্রায় সময় মার ধর করে শারিরীক নির্যাতন করতো। বুধবার গভীর রাতের দিকে ঘাতক স্বামী আব্বাস আমার বোন মরজানকে বেধড়ক পিটুনি দেওয়ার পর ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে। এরপর আসল রহস্য ধামাচাপা দিতে আত্মহত্যা নাটক সাজিয়েছে বলেও জানিয়েছেন তিনি।জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূর লাশটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।  লাশটির ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য, কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে উক্ত ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ হাতে পেলে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম ঘুরে দেখলেন খাদ্য উপদেষ্টা
আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম ঘুরে দেখলেন খাদ্য উপদেষ্টা

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী Read more

সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই
সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার (৯৫) Read more

সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫
সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত Read more

যুবদলের কমিটিতে যুবলীগ নেতা, ক্ষোভে সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
যুবদলের কমিটিতে যুবলীগ নেতা,  ক্ষোভে সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবদলের ইউনিয়ন কমিটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অভিযোগ উঠেছে, টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের নতুন কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির Read more

লোকালয়ে মুখপোড়া হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়
লোকালয়ে মুখপোড়া হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিপন্ন প্রজাতির একটি মুখপোড়া দলছুট হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। কখনো গাছের ডালে আবার কখনো ঘরের চালে কিংবা মাটিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন