সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক।আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। সেখানে লাখো মানুষ অংশ নিয়েছেন। একই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার জন্য অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। এই উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সিলেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে অনুষ্ঠিত এই প্রার্থনায় অংশ নেন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততায় থাকা অনেক খেলোয়াড় ও সাংবাদিক।এর আগে, খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেয় বিসিবি। এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত।বিসিবি আরও জানায়, প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে খালেদা জিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন হয়। দেশের ক্রিকেট যে অগ্রগতির পথ ধরে এগিয়েছে, এজন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।প্রসঙ্গত, গত ৩৯ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।আজ দুপুর দুপুর তিনটার দিকে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। একটু পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দালালের হাত ধরে পল্লী বিদ্যুতে খুঁটি বাণিজ্য, অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী
দালালের হাত ধরে পল্লী বিদ্যুতে খুঁটি বাণিজ্য, অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী

অনিয়মকে নিয়মে পরিণত করে পল্লী বিদ্যুৎ অফিসে টাকা জমা না দিয়েই মাঠের মটর লাইনের জন্য আটটি খুঁটি (খাম্বা) ও তার Read more

প্রয়োজনে পাকিস্তানের একদম ভেতরে ঢুকে হামলা করা হবে: জয়শঙ্কর
প্রয়োজনে পাকিস্তানের একদম ভেতরে ঢুকে হামলা করা হবে: জয়শঙ্কর

জম্মু-কাশ্মিরের পেহেলগামে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটল— এ ধরনের হামলা যদি ফের কখনও ঘটে, তাহলে পাকিস্তানে আরও জোরালো ও কঠোর Read more

বৈঠকে বসছেন মোদি, পাকিস্তানের ব্যাপারে আসতে পারে নতুন সিদ্ধান্ত
বৈঠকে বসছেন মোদি, পাকিস্তানের ব্যাপারে আসতে পারে নতুন সিদ্ধান্ত

কাশ্মিরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দ্বিতীয়বারের মতো মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) বৈঠকে বসবেন ভারতীয় প্রধানমন্ত্রী Read more

প্রেমের বিয়ে: সাত মাসের মাথায় ‘স্ত্রীর পরকীয়ার জেরে’ যুবকের আত্মহত্যা
প্রেমের বিয়ে: সাত মাসের মাথায় ‘স্ত্রীর পরকীয়ার জেরে’ যুবকের আত্মহত্যা

কুমিল্লার বুড়িচংয়ে প্রেমের বিয়ে করে সাত মাস আগে সংসার শুরু করা এক যুবক স্ত্রীর পরকীয়ার জেরে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ Read more

ইসরায়েলে রকেট হামলা চালালো হামাস
ইসরায়েলে রকেট হামলা চালালো হামাস

অবরুদ্ধ গাজা পুরোপুরি ধ্বংসে ভয়াবহ মাত্রায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এর মধ্যেও মাঝেমধ্যে গাজা থেকে প্রতিরোধের খবর আসছে। সেই ধারাবাহিকতায় Read more

রাতে জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন খালেদা জিয়া
রাতে জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করতে গিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।বুধবার (৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন