ভারত ও পাকিস্তান তাদের নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে একে অপরের কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৪ মে) ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করা হয়।পাকিস্তানের সরকারি সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ জানায়, পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদউল্লাহকে পাকিস্তানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।অন্যদিকে, ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) কনস্টেবল পূর্ণম কুমার শ’কে ভারতীয় কর্মকর্তাদের কাছে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। এপ্রিলের শেষ দিকে তিনি ‘ভুলবশত’ পাকিস্তানের কাসুর জেলায় সীমান্ত পার হয়ে ঢুকে পড়েন এবং ২৩ এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন।ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বিএসএফের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে এবং নির্ধারিত প্রোটোকল অনুসারে সম্পন্ন হয়েছে। সূত্র: ডনএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে ভাসমান সেতু উল্টে নিহত ৫ শিশুর দাফন
জামালপুরে ভাসমান সেতু উল্টে নিহত ৫ শিশুর দাফন

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। রোববার নিহতদের নিজ Read more

‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল
‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক Read more

২৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ভারতীয় ক্রিকেটার
২৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ভারতীয় ক্রিকেটার

দীর্ঘদিনের পেশাদার ক্রিকেট জীবনের ইতি টানলেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার অমিত মিশ্র। জাতীয় দলের জার্সিতে শেষবার খেলেছিলেন ২০১৭ সালে, তবে Read more

‘সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’ বলে গৃহকর্তাকে থাপ্পড় দিলেন ডাকাত দল
‘সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’ বলে গৃহকর্তাকে থাপ্পড় দিলেন ডাকাত দল

বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ভেতরে-বাইরে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু সেই ক্যামেরার সংযোগ কেটে দিয়েই বসতঘরে ঢুকে পড়ে সশস্ত্র ডাকাতরা। Read more

শীঘ্রই পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলসচিব
শীঘ্রই পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলসচিব

খুব শিগগির ঢাকা-পাবনা সরাসরি রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম শোভন।শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পাবনার বেড়া Read more

তিন রাজনৈতিক দলকে যে বার্তা দিলেন ইসহাক দার
তিন রাজনৈতিক দলকে যে বার্তা দিলেন ইসহাক দার

দীর্ঘ বিরতিতে ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সফরে নজর ছিল সবার। বিশেষ নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের স্পঙ্গে কতটা মিলে যেতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন