বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ভেতরে-বাইরে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু সেই ক্যামেরার সংযোগ কেটে দিয়েই বসতঘরে ঢুকে পড়ে সশস্ত্র ডাকাতরা। অস্ত্রের মুখে জিম্মি করে এক কক্ষে আটকে রাখে পরিবারের সবাইকে। এ সময় এক ডাকাত গৃহকর্তার গালে থাপ্পড় দিয়ে বলে, ‘পুরো বাড়িতে সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস?’ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মাদ্রাসাপাড়া এলাকায়। তিন ভাই—ব্যবসায়ী হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন ও জালাল উদ্দিন—একসঙ্গে ওই বাড়িতে থাকেন। ডাকাতরা সেখানে থাকা তিনটি আলমারি থেকে চার ভরি স্বর্ণ, দুই লাখ টাকার কাছাকাছি নগদ অর্থ এবং দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০–১২ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত ভোরে বাড়িতে হানা দেয়। মূল দরজা দিয়ে ঢুকতে না পেরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তারা। প্রথমেই সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রেখে আলমারির চাবি নিয়ে সোনা, টাকা ও ফোন নিয়ে যায়।গৃহকর্তা জালাল উদ্দিন বলেন, ‘সিসিটিভি নিয়ে প্রশ্ন করতেই একজন আমাকে জোরে থাপ্পড় মারে। তবে পরিবারের অন্য কাউকে তারা মারধর করেনি।’চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহবার সাকিব দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ডাকাতির আলামত পাওয়া গেছে, তদন্ত চলছে। তবে ভুক্তভোগী পরিবার এখনো লিখিত অভিযোগ জমা দেয়নি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডাকাতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন
বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন

যশোরের মণিরামপুরে রাতে বাদুরের মাংস দিয়ে ভাত খাওয়ার পর একই পরিবারের ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরদিন সকালে তারা Read more

শ্রীপুরে নারীর প্রেমে নারী, মারুফাকে না পেলে বিষ খাবো: স্বপ্না
শ্রীপুরে নারীর প্রেমে নারী, মারুফাকে না পেলে বিষ খাবো: স্বপ্না

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়ার রফিক মিয়ার ভাড়া বাড়িতে রবিবার (২৫ মে) এক ব্যতিক্রমধর্মী ও চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। দুই Read more

টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা গ্রেফতার
টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ইসহাক রুহুল্লাহ গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) ভোরে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে Read more

নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার
নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে শনিবার (২৮ মার্চ) গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে গত সেপ্টেম্বরে জেন-জি’র নেতৃত্বে হওয়া বিক্ষোভে বহু Read more

বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু
বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে আমিরুল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার Read more

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবিরকে কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজনস) হিসেবে পদোন্নতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন