বঙ্গোপসাগরে ‘শক্তি’ নামে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। গত রোববার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “বঙ্গোপসাগরে ২৩ থেকে ২৮ মে এর মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি আগামী ২৩ থেকে ২৬ মে-র মধ্যে ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোন স্থানের উপর দিয়ে স্থল-ভাগে আঘাত হানতে পারে। তবে ঘূর্ণিঝড়টির পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।”তার এ ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের মধ্যে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, দক্ষিণপূর্ব মৌসুমী বায়ু বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবার দ্বীপ এবং উত্তর আন্দামানের কিছু জায়গায় আজ মঙ্গলবার অগ্রসর হয়েছে।তবে ভারতীয় সংবাদমাধ্যম জাগরণ জানিয়েছে, ভারতীয় আবহাওয়া বিভাগ এখনো ঘূর্ণিঝড় সৃষ্টির বিষয়টি নিশ্চিত করেনি। এই মৌসুমী ঝড়টি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সেটিও নিশ্চিত নয়।এদিকে গত বছরের অক্টোবরে ভারতের উড়িশা ও পশ্চিমবঙ্গের মাঝামাঝি অঞ্চল দিয়ে আঘাত হানে ঘূর্ণিঝড় দানা। অতিপ্রবল ওই ঘূর্ণিঝড়টি স্থলে আঘাত হানার আগে ভারতের বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ছন্দপতন
শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ছন্দপতন

গল টেস্টের দ্বিতীয় দিনটা যেন দুই চেহারায় ধরা দিল বাংলাদেশ দলের জন্য। একদিকে ব্যাট হাতে দাপুটে ইনিংস, অন্যদিকে দিনের শেষ Read more

‘ম্যানচেস্টার ডার্বি’তে সিটির দাপুটে জয়
‘ম্যানচেস্টার ডার্বি’তে সিটির দাপুটে জয়

ম্যানচেস্টার ডার্বি মানেই বাড়তি উত্তেজনা। উত্তর লন্ডনের দু’দল যখন মাঠে নামে তখন ‘ম্যানচেস্টার ইজ ব্লু’ নাকি ‘ম্যানচেস্টার ইজ রেড’ এ Read more

১৩ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প, থাকছেন না হামজা-শমিতরা
১৩ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প, থাকছেন না হামজা-শমিতরা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর অবসর সময় কাটাচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন Read more

‘নাহিদ ইসলামের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর’
‘নাহিদ ইসলামের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর’

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির Read more

টঙ্গীতে আলোচিত শিশু আলিফকে ৪৮ ঘন্টায় উদ্ধার করলো পুলিশ
টঙ্গীতে আলোচিত শিশু আলিফকে ৪৮ ঘন্টায় উদ্ধার করলো পুলিশ

গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু আলিফকে মামলা রুজু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা Read more

এলডিসি উত্তরণ নিয়ে তারেক রহমানের সতর্কবার্তা
এলডিসি উত্তরণ নিয়ে তারেক রহমানের সতর্কবার্তা

এলডিসি থেকে উত্তরণের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য সুবিধা সংকুচিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন