বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টায় ভারতের পেট্রাপোল আইসিপি’র সম্মেলন কক্ষে বিজিবি’র খুলনা সেক্টর ও বিএসএফের কলকাতা সেক্টর এর মধ্যে সীমান্ত সমন্বয় সভা শুরু হয়। দুপুরের পর সভা শেষ হয়।বেলা ৪টা ১৭ মিনিটে খুলনা সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. খসরু রায়হান এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সভায় বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী এর নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। বিজিবি প্রতিনিধিদলে খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক, অন্যান্য স্টাফ অফিসারসহ অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।অপরদিকে, বিএসএফ কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমার এর নেতৃত্বে ১০ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত ও দু‘দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয় বলে তিনি জানান। এর আগে বিজিবি‘র প্রতিনিধিদলকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অর্ণার প্রদান করেন বিএসএফের কর্মকর্তারা। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে বিভাজিত ইউরোপ
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে বিভাজিত ইউরোপ

ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে। এ অবস্থায় চাপ বাড়ছে ব্রিটিশ সরকারের Read more

জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু ও শেষ কবে, জানালেন ইসি
জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু ও শেষ কবে, জানালেন ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া Read more

বান্দরবানে পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ
বান্দরবানে পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ

বান্দরবানের থানচি উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের পর এক নারীকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম চিংমা খেয়াং (২৯)। তিনি উপজেলা তিন্দু  Read more

নীলফামারীতে সিজারের বিল দিতে না পারায় ‘বাচ্চা বিক্রির’ চাপ!
নীলফামারীতে সিজারের বিল দিতে না পারায় ‘বাচ্চা বিক্রির’ চাপ!

নীলফামারীর ডোমার উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি করার জন্য স্বজনদের ওপর Read more

কাশ্মীরে হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু
কাশ্মীরে হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু

জম্মু-কাশ্মীরের পেহেলগাঁও হামলার ঘটনায় সমবেদনা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাদের কথা Read more

পাকিস্তানে বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
পাকিস্তানে বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ১৮ জনরবিবার (২৭ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন