সিরাজগঞ্জের কাজীপুরে ধর্ষণ মামলার এক আসামিকে কুমিল্লার বড়ুয়া উপজেলার ভিমরুল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাবের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার (১২ মে) বিকেল চারটার দিকে তাঁকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির নাম আলমগীর কবির (৪৫)। তিনি উপজেলার চরাঞ্চলের কালিকাপুর এলাকার শাহজামালের পুত্র।থানা সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রেুয়ারি সন্ধ্যায় রেণুকা (ছদ্মনাম) নামের এক নারী মোবাইলে ফ্লেক্সিলোড নেয়ার জন্য আসামি আলমগীর কবিরের বাড়িতে যায়। আলমগীর ওই নারীর বাড়িতে গিয়ে লোড দেয়ার কথা বলে। পরে মোটরসাইকেলে করে নিয়ে খাসরাজবাড়ির কালিকাপুরে অবস্থিত একটি ভুট্টা খেতে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক জামা-কাপড় খুলে ওই নারীর মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে আবার মোটরসাইকেলে করে নিয়ে একটি সড়কে নামিয়ে দেয় আলমগীর এবং বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন আলমগীর। এ ঘটনায় গত ১১ মার্চে ভূক্তভোগী ওই নারী বাদি হয়ে কাজীপুর থানায় একটি মামলা দায়ের করেন।মঙ্গলবার (১৩ মে) বিকেলে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, আজকে আসামি আলমগীর কবিরকে থানায় আনা হয়েছে। র‍্যাব ১১ এর সহযোগিতা নিয়ে তাঁকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। আজকে দুপুরেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন
চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ রবিবার (৪ জানুয়ারি) Read more

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।রবিবার (২৪ আগস্ট) Read more

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) পদত্যাগপত্র জমা দেনে তিনি।এর আগে, সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির Read more

আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়
আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আজ কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ Read more

জাতিসংঘে ভারতের দাবি: ৪০ বছরে সন্ত্রাসী হামলায় ২০ হাজার ভারতীয় নিহত
জাতিসংঘে ভারতের দাবি: ৪০ বছরে সন্ত্রাসী হামলায় ২০ হাজার ভারতীয় নিহত

গত মাসে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর সিন্ধু পানিচুক্তি স্থগিত করা নিয়ে পাকিস্তানের ‘‘ভুল তথ্য’’ প্রচারের তীব্র সমালোচনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন