পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তার ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সার্ভিস জেটি ঘাটে লোড-আনলোডের কাজে শ্রমিক সরবারহের বিরোধকে কেন্দ্র করে শাহিন মৃধা নামের এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ মে) বেলা এগারোটায় ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোলন মৃধা, মিরাজ ও সাব্বির নামের তিন যুবক আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে একটি প্রাইভেটকার। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সার্ভিস জেটি ঘাটে লোড-আনলোডের শ্রমিক সরবারহকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে ধানখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মহসিন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ বিরোধকে কেন্দ্র করে সকাল সাড়ে দশটার দিকে ৫০/৬০ লোক ঘটনাস্থলে পৌছে ওই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জালিয়ে দেয়। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে: মাহফুজ আলম
৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে: মাহফুজ আলম

৫ আগস্ট বা এর আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (০২ আগস্ট) Read more

মহাসড়কে সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ
মহাসড়কে সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় খানাখন্দে ভরা মহাসড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের Read more

মামলা দ্রুত নিষ্পত্তিতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা
মামলা দ্রুত নিষ্পত্তিতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা

দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে Read more

মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না, কথাটি কতটা সঠিক
মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না, কথাটি কতটা সঠিক

আমাদের সমাজে অনেককে একটি কথা বলতে শোনা যায় যে, মৃত্যুর পর ভাই-বোনের আর কখনো দেখা হবে না। অনেকে এই কথাটি Read more

ট্রাম্পের শুল্কনীতির কড়া বিরোধিতা রাশিয়ার, ভারতের পাশে থাকার বার্তা
ট্রাম্পের শুল্কনীতির কড়া বিরোধিতা রাশিয়ার, ভারতের পাশে থাকার বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে কড়া অবস্থান নিয়েছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সার্বভৌম যেকোনো দেশের স্বাধীনভাবে Read more

মারা গেছেন থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত
মারা গেছেন থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা সাবেক রানি সিরিকিত ৯৩ বছর বয়সে মারা গেছেন।শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন