যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০টি মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে আইনালকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একাধিক জালিয়াতি মামলার আসামি এবং আদালতের রায়ে এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।মঙ্গলবার (১৩ মে) ভোর রাতে যশোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন ওরফে আইনাল শার্শা উপজেলার বসতপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে যশোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শার্শা, বেনাপোলসহ বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এবং এলাকায় বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। সে বেনাপোল, শার্শা এবং যশোরসহ বেশ কয়েকটি ব্যাংক থেকে নিজের নাম এবং আইডি কার্ড পরিবর্তন করে জালিয়াতির মাধ্যমে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে।নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, আনোয়ার হোসেন ওরফে আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে শার্শা থানাসহ বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলাম। শেষ পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা
চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা

জানুয়ারিতে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক মাসের দীর্ঘমেয়াদি Read more

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটি-লিভারপুল ম্যাচ। উত্তেজনার পারদ স্বাভাবিকভাবে উঁচুতে। আর এই ম্যাচ ছিল সিটিজেনদের সঙ্গে পেপ গার্দিওলার হাজারতম। স্প্যানিশ কোচের Read more

ভারত সফর বাতিল করলেন ট্রাম্প
ভারত সফর বাতিল করলেন ট্রাম্প

ভারত সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোয়াড শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ভারত সফরের পরিকল্পনা ছিল তার।শনিবার (৩০ সেপ্টেম্বর) Read more

কাজাখস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ
কাজাখস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। এই জয়ের মাধ্যমে আগামী Read more

হবিগঞ্জে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ
হবিগঞ্জে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বুধবার (২৩ জুলাই) বিকালে হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন