রামপাল বিদ্যুৎকেন্দ্রের যে বর্জ্য নদীতে পড়ে দিনদিন নদীগুলোর পরিস্থিতি খারাপ হচ্ছে। সামগ্রিকভাবে আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবের জহর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির উদ্যোগে মাওলানা ভাসানী ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষ্যে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।রিজভী বলেন, ন্যাশনাল ইন্টারেস্টে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে মাওলানা হামিদ খান ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন।তিনি বলেন, একটা স্টাইল হয়েছে যে, ভারতের বিরুদ্ধে কিছু বললে সে বোধহয় পশ্চাৎপদ, সে বোধহয় আধুনিক নয়, সে প্রগতিশীল থাকবে না— এ রকম প্রবণতা খুব পরিকল্পিতভাবে মাইন্ডসেট চালানো হয়েছে। আমাদের কিছু বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেকের মধ্যে এই প্রবণতা রয়েছে। কিন্তু এ দেশে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে এই শব্দগুলো ব্যবহার করেছে বামপন্থিরা। কিন্তু এখন সেভাবে তারা সোচ্চার নেই।রিজভী আরও বলেন, ফারাক্কা বাঁধ চালু করার বিষয় শেখ মুজিবকে জানানো হয়েছিল যে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। তখন শেখ মুজিব অনুমতি দিলেন। সর্বনাশ সেদিনই হয়ে গেছে। এরপর আর তারা (ভারত) মনেই করেনি বাংলাদেশের সঙ্গে কথা বলা দরকার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাপাহারে গণসমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন
সাপাহারে গণসমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

নওগাঁর সাপাহারে ১১ মে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমোনাই'র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এর গণসমাবেশ সফল করতে সাপাহার Read more

তিন নারী নিয়ে কক্সবাজার যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
তিন নারী নিয়ে কক্সবাজার যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে তিন নারীসহ কক্সবাজারগামী একটি বাসে থাকা অবস্থায় মো. আল-মামুন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ Read more

শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা
শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

ফুলবাড়ীতে নালার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
ফুলবাড়ীতে নালার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির সামনের রাস্তার পাশের নালার পানিতে ডুবে শাহাজালাল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০১ আগস্ট) Read more

চুয়াডাঙ্গা সীমান্তে ৫৪ জনকে পুশব্যাক করল বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্তে ৫৪ জনকে পুশব্যাক করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দু' দফায় ৫৪ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে। এদের মধ্যে ১১ Read more

বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে আইসিসির প্রতিশ্রুতি
বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে আইসিসির প্রতিশ্রুতি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বিসিবির উত্থাপিত উদ্বেগের আনুষ্ঠানিক জবাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন