চুয়াডাঙ্গার জীবননগর পৌর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ট্রেড লাইসেন্স, ডিসিআর এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেছেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন তিনি। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যরা।এদিন ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৭ দিনের মধ্যে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন এবং যাদের ট্রেড লাইসেন্স নেই তাদের গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, সম্প্রতি যাদের ট্রেড লাইসেন্স নেই এবং মেয়াদ শেষ তাদের নবায়ন করার জন্য মাইকিং করা হয়েছিল। আজ অভিযান পরিচালনা করা হলো। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর সবাইকে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরের চন্দ্রায় যাত্রীর অপেক্ষায় গাড়ির সারি, রাস্তায় ধীরগতি
গাজীপুরের চন্দ্রায় যাত্রীর অপেক্ষায় গাড়ির সারি, রাস্তায় ধীরগতি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডে সারি সারি যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে আছে ঘরমুখো যাত্রীদের অপেক্ষায়।মঙ্গলবার (১৭ Read more

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন
একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) Read more

চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ
চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ

নিজেকে মেয়র ঘোষণা করে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া Read more

গাইবান্ধায় ওএমএসসের চালসহ ইউনিয়ন আ.লীগ সভাপতি আটক
গাইবান্ধায় ওএমএসসের চালসহ ইউনিয়ন আ.লীগ সভাপতি আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি ওএমএসসের চালসহ আফজাল হোসেন নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার Read more

টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট)

আজ ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড শুরু। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগে প্লে-অফ পর্বের শেষ দিন আজ। চলুন দেখে নেয়া যাক আজকের খেলার Read more

নিজ উপজেলায় পরীক্ষার কেন্দ্র রাখার দাবিতে মহাসড়ক অবরোধ
নিজ উপজেলায় পরীক্ষার কেন্দ্র রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

মাদারীপুরের কালকিনি উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন