পটুয়াখালীর মহিপুরে বড়ইতলা নদীতে ভেসে এসেছে অজ্ঞাত (৩৫) যুবকের মরদেহ। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টায় ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, লাশটি খাপড়াভাঙ্গা নদী থেকে কাটা ভাড়ানি খাল হয়ে বড়ইতলা নদীতে ভেসে আসতে পারে। লাশের বিভিন্ন জায়গায় পচন ধরেছে এবং আশপাশে গন্ধ ছড়াচ্ছে।স্থানীয় ব্যবসায়ী মাহবুব আলম বলেন, সকালে বাসা থেকে দোকানে যাচ্ছিলাম তখন দেখি এই নদীর তীরে মানুষের ভিড়, কাছে গিয়ে দেখি একটি লাশ ভাসছে। লাশটি খালি গায়ে রয়েছে, তার পরনে একটি কালো প্যান্ট আছে।এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বড়ইতলা নদীতে একটি লাশ ভেসে এসেছে। লাশটি উদ্ধার কার্যক্রম চালাচ্ছে মহিপুর থানা ও নৌপুলিশ। তবে এখনো পরিচয় সনাক্ত করা যায় নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

গাজীপুরে ৩০ বোতল বিদেশি মদসহ কারবারি আটক
গাজীপুরে ৩০ বোতল বিদেশি মদসহ কারবারি আটক

গাজীপুরে অভিযান চালিয়ে ভারতীয় তৈরি ৩০ বোতল হুইস্কিসহ রাজন মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নাগরপুর কালভার্টে সংস্কার শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নাগরপুর কালভার্টে সংস্কার শুরু

"নাগরপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ" এই শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর Read more

মিয়ানমারে উলফা ঘাঁটিতে ভারতের হামলায় নিহত ১৯
মিয়ানমারে উলফা ঘাঁটিতে ভারতের হামলায় নিহত ১৯

মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) অন্তত ৪টি ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর হামলায় ১৯ জন সদস্য Read more

কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ
কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তদন্তের অংশ হিসেবে কমপক্ষে ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আল-জাজিরার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন