রমনা বটমূল বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও শাহাদাত উল্লাহ জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত বাকি ৯ আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।রায়ে ৯ আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।প্রসঙ্গত, ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান একজন।এ ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ ওই দিনই রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৪ সালের ২৩ জুন বিচারিক আদালত হত্যা মামলার রায় ঘোষণা করেন। এরপর ডেথ রেফারেন্স এবং আসামিদের জেল আপিল ও ফৌজদারি আপিলের শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ কোরিয়ায় ভারি বৃষ্টিতে ৪ জনের প্রাণহানি
দক্ষিণ কোরিয়ায় ভারি বৃষ্টিতে ৪ জনের প্রাণহানি

দক্ষিণ কোরিয়ায় টানা বৃষ্টিতে ৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ১,৩০০ জনেরও বেশি মানুষকে। কর্তৃপক্ষ সতর্ক Read more

নিষেধাজ্ঞা সত্ত্বেও পদ্মায় ইলিশ ধরছে জেলেরা, বিক্রি হচ্ছে প্রকাশ্যে
নিষেধাজ্ঞা সত্ত্বেও পদ্মায় ইলিশ ধরছে জেলেরা, বিক্রি হচ্ছে প্রকাশ্যে

নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীর প্রায় ৫৭ কিলোমিটার এলাকায় অবাধে মা ইলিশ শিকার করছেন জেলেরা। Read more

স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে ডিআইইউ শিক্ষার্থীদের ব্যতিক্রমী ক্যাম্পেইন
স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে ডিআইইউ শিক্ষার্থীদের ব্যতিক্রমী ক্যাম্পেইন

স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইনের আয়োজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের পি-১০২ ব্যাচের Read more

পরকীয়ার অভিযোগে যুবক আটক, বাড়িঘর ভাঙচুর ও আহত ১
পরকীয়ার অভিযোগে যুবক আটক, বাড়িঘর ভাঙচুর ও আহত ১

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তিন সন্তানের এক গৃহবধূর ঘরে পরকীয়ার অভিযোগে এক যুবককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও Read more

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোটি টাকার চাকা ‘উধাও’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোটি টাকার চাকা ‘উধাও’

এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা ‘চুরি করে’ একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ উঠেছে দুই কর্মীর বিরুদ্ধে। এ Read more

মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান
মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান

শহীদ ওসমান হাদি চেয়েছিলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন