জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর অপারেশন সিঁদুরের পর জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাত ৮টায় দেওয়া ভাষণের ঠিক পরপরই ভারত-নিয়ন্ত্রত কাশ্মীরের সাম্বা এবং পাঞ্জাবের জলন্ধর এলাকায় ড্রোনের উপস্থিতি দেখা গেছে। এ ঘটনার পর কিছু এলাকায় তাৎক্ষণিক ব্ল্যাকআউট জারি করা হয়।ব্ল্যাকআউটের আওতায় পড়েছে পাঠানকোট। বৈষ্ণদেবী ভবন যাত্রাপথের কিছু অংশ সাম্বা থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, আকাশে লাল রঙের রেখা ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে, যা ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার ইঙ্গিত দেয়। আকাশে ওড়ার সময় ড্রোন লক্ষ্য করে প্রতিরক্ষা বাহিনী গুলি ছুড়েছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।জলন্ধরের উপকমিশনার হিমাংশু অগ্নিহোত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, সুরানাসি সেনা ঘাঁটির আশপাশে ড্রোন দেখা যাওয়ার তথ্যের ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু এলাকায় আলো বন্ধ করে দেয়া হয়েছে। তবে এখনো সম্পূর্ণ ব্ল্যাকআউট হয়নি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সশস্ত্র বাহিনী যথারীতি সতর্ক অবস্থায় রয়েছে। পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার দাসুয়া এলাকায় ৭-৮টি বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয়রা। জেলার উপকমিশনার আশিকা জানান, আমরা ইতোমধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করেছি এবং তারা নিশ্চিত করেছে যে ড্রোন শনাক্তকরণ ও প্রতিরোধ কার্যক্রম চলছে। তাদের পরামর্শ অনুযায়ী, দাসুয়া ও মুকেরিয়া এলাকায় ব্ল্যাকআউট জারি করা হয়েছে।প্রশাসন সাধারণ জনগণকে গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়েছে এবং অফিসিয়াল উৎস থেকে তথ্য গ্রহণ করতে বলেছে। এই ঘটনা ভারত-পাকিস্তান উত্তেজনার নতুন মাত্রা তৈরি করেছে এবং দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।এর আগে, সোমবার স্থানীয় সময় রাত ৮টায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদি। সন্ত্রাসবাদ এবং পরমাণু ইস্যুতে পাকিস্তানকে এক প্রকার হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। আর পানি এবং রক্তও একসঙ্গে প্রবাহিত হতে পারে না। মোদি বলেন, আমাদের সেনাবাহিনী সবসময় সতর্ক। আকাশ, স্থল ও সমুদ্রে সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ‘নতুন নর্মাল’ তৈরি করেছে সেনারা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনো ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের আসরে কনে হয়ে এলেন হবু শাশুড়ি, দেখে পালালেন বর
বিয়ের আসরে কনে হয়ে এলেন হবু শাশুড়ি, দেখে পালালেন বর

বিয়ের সাজসজ্জা, অতিথি আপ্যায়ন আর ঢাকঢোল– সব কিছুই ছিল ঠিকঠাক। কিন্তু আসল নাটক শুরু হয় কনে মঞ্চে ওঠার পর। বরের Read more

শেখ হাসিনার সময়েও এমন বর্বরোচিত হামলার শিকার হইনি: নুর
শেখ হাসিনার সময়েও এমন বর্বরোচিত হামলার শিকার হইনি: নুর

ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আমরা আন্দোলন করেছিলাম, ওই সময়ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা এরকম বর্বরোচিত হামলার শিকার আমরা Read more

এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না
এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না

এবার নির্বাচনী আচরণবিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার। অর্থাৎ নির্বাচন কমিশন Read more

মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান
মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান

শহীদ ওসমান হাদি চেয়েছিলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর Read more

আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এলাকাবাসী
আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এলাকাবাসী

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। রবিবার (১৩ জুলাই) দুপুরে নগরীর ছোটরা নিজ এলাকার লোকজনের Read more

মেসিকে ফিরিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা
মেসিকে ফিরিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

আগামী ৬ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলি ও ১১ জুন সকাল ৬টায় কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন