সারাদেশে এপ্রিল মাসে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত হয়েছে। এরমধ্যে ২১৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।রোববার (১১ মে) রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের সড়কে ৫৯৩টি দুর্ঘটনায় ৫৮৮ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১হাজার ১২৪ জন। নিহতদের মধ্যে ৮৬ জন নারী ও ৭৮ জন শিশু রয়েছে।এতে আরও বলা হয়, ২১৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২২৯ জন, যা মোট নিহতের ৩৮.৯৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৬.৭৬ শতাংশ। দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৯.৭২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৪ জন, অর্থাৎ ১২.৫৮ শতাংশ।এই সময়ে ৭টি নৌদুর্ঘটনায় ৮ জন নিহত, ৪ জন আহত হয়েছেন। ২২টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ জানায়, বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সর্বাধিক ১৭৩টি দুর্ঘটনায় ১৫৪ জন প্রাণ হারিয়েছেন। রংপুর বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হন। জেলা হিসাবে চট্টগ্রামে ৩৫টি দুর্ঘটনায় ৪৬ জন মারা যান। নীলফামারীতে দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি হয়নি। রাজধানী ঢাকায় ৩৪টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। প্রতিবেদনে এসব সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল এবং জনসাধারণের ট্রাফিক আইন না মানার কথা উল্লেখ করা হয়েছে।রোড সেফটি ফাউন্ডেশন বেশ কয়েকটি সুপারিশসমূহ তুলো ধরেছে।সেগুলো হল-১. দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করতে হবে;২. চালকদের বেতন-কর্মঘন্টা নির্দিষ্ট করতে হবে;৩. বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি করতে হবে;৪. পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে;৫. মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ করে এগুলোর জন্য আলাদা পার্শ্ব রাস্তা (সার্ভিস রোড) তৈরি করতে হবে;৬. পর্যায়ক্রমে সব মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে;৭. গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে;৮. রেল ও নৌ-পথ সংস্কার করে সড়ক পথের উপর চাপ কমাতে হবে;৯. টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে;১০. সড়ক পরিবহন আইন-২০১৮ বাধাহীনভাবে বাস্তবায়ন করতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছর কারাদণ্ড
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছর কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে একটি মামলায় ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সামরিক অভ্যুত্থানের চেষ্টার ঘটনায় দেশটির আদালত Read more

আলোচিত দক্ষিন কোরীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু
আলোচিত দক্ষিন কোরীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বো মারা গেছেন। ২৬ মার্চ পিওংটেকের নিজ বাড়িতেই ৪৪ বছর বয়সী অভিনেতার মরদেহ পাওয়া যায়। Read more

চৌহালীতে কৃষককে শ্বাসরোধ করে হত্যা, ৩ গরু লুট
চৌহালীতে কৃষককে শ্বাসরোধ করে হত্যা, ৩ গরু লুট

সিরাজগঞ্জের চৌহালীতে তাঁরা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু নিয়ে গেছে ডাকাতরা।মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত Read more

ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলোচনায় মস্কোকে রাখতে হবে: রাশিয়া
ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলোচনায় মস্কোকে রাখতে হবে: রাশিয়া

ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনায় রাশিয়াকে রাখতে হবে। এমন মন্তব্যই করেছে মস্কো। দেশটি বলেছে, ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা নিশ্চয়তার আলোচনায় রাশিয়াকে Read more

সাংবাদিকের ওপর হামলার চারদিনেও গ্রেপ্তার নেই!
সাংবাদিকের ওপর হামলার চারদিনেও গ্রেপ্তার নেই!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনার চারদিন পার হলেও কাউকেই Read more

চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধি
চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধি

ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। ই-মেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে। স্বাস্থ্যবিষয়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন