কাশ্মীর ইস্যুতে কয়েকদিনের উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শনিবার (১০ মে) যুদ্ধবিরতি হয়েছে। এর কিছুক্ষণ পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলেছেন, ‘ভারত-পাকিস্তান একটি নিরপেক্ষ জায়গায় বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা করবে’।এখন জানা যাচ্ছে দুই দেশের মধ্যে কী নিয়ে আলোচনা হতে পারে।পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, ভারতের স্থগিত করা সিন্ধু নদ পানি চুক্তি, বিরোধপূর্ণ কাশ্মির এবং সন্ত্রাসবাদ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে। তবে কবে কখন দুই দেশ এসব বিষয় নিয়ে বসবে তা এখনো চূড়ান্ত হয়নি।গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এ হামলার সঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে দেশটির সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে নয়াদিল্লি। একইসঙ্গে পাকিস্তানিদের জন্য ভিসা সুবিধা বাতিল ও কূটনীতক সম্পর্ক অবনমন করে। এরপর পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিতসহ ভারতের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেয়।সিন্ধু নদ পানি চুক্তির মাধ্যমে সিন্ধুর উপনদীর পানিগুলো নিজেদের মধ্যে ভাগ করে আসছিল ভারত-পাকিস্তান। চুক্তির আওতায় পাকিস্তান পাচ্ছিল সিন্ধু, ঝিলাম এবং চেনাব নদীর পানি। অপরদিকে ভারত ব্যবহার করছিল শতদ্রু, বিয়াস এবং রবি নদীর পানি। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় চুক্তিটি হয়েছিল।ভারত সিন্ধু নদ পানি চুক্তিটি স্থগিত করার পর পাকিস্তানের কৃষকরা চিন্তিত হয়ে পড়েন। কারণ এ চুক্তির মাধ্যমে আসা নদীর পানি দিয়েই দেশটির ৮০ শতাংশ কৃষক ফসল উৎপাদন করেন।গত ৫ মে ভারত চেনাব নদীর পানির প্রবাহ বন্ধ করে দিয়ে নিজেদের বাঁধগুলোর পানি বাড়িয়েছিল। এতে করে পাকিস্তানে হঠাৎ করে নদীর পানি কমে যায়। তবে এর পরেরদিনই তারা পানি ছেড়ে দেয় বলে এক প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যম দ্য ডন।নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের পাঞ্জাবের এক কর্মকর্তা জানান, ঝিলাম, চেনাব এবং সিন্ধুর পানি প্রবাহ এখন স্বাভাবিক রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা
বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করে জারি প্রজ্ঞাপন চ্যালেন করেছে জনপ্রতিনিধিরা। প্রজ্ঞাপনটি আইনবর্হিভূত উল্লেখ করে এবং Read more

২১ জুন: নামাজের সময়সূচি
২১ জুন: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় Read more

শুল্ক ইস্যুতে পদক্ষেপ জানিয়ে ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস
শুল্ক ইস্যুতে পদক্ষেপ জানিয়ে ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের ঘোষিত বাড়তি শুল্ক ইস্যুতে পদক্ষেপ জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া যুক্তরাষ্ট্রের Read more

অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে: ঢাবি উপাচার্য
অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে অভিযোগ পাওয়া মাত্রই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে Read more

বড় জয়ে মৌসুম শুরু স্পার্সদের, সান্ডারল্যান্ডে বিধ্বস্ত ওয়েস্টহ্যাম
বড় জয়ে মৌসুম শুরু স্পার্সদের, সান্ডারল্যান্ডে বিধ্বস্ত ওয়েস্টহ্যাম

চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ফেরা বার্নলির বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে মৌসুম শুরু করেছে টটেনহ্যাম। অন্যদিকে চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ লিগে Read more

মাঝআকাশে ইঞ্জিন বিকল, ২১৯ যাত্রীবাহী ইউনাইটেড এয়ারলাইনস থেকে মহাবিপর্যয় সংকেত
মাঝআকাশে ইঞ্জিন বিকল, ২১৯ যাত্রীবাহী ইউনাইটেড এয়ারলাইনস থেকে মহাবিপর্যয় সংকেত

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে। ওয়াশিংটন থেকে মিউনিখগামী ফ্লাইটটি টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন