আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।এই ঘোষণা প্রকাশের সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন পাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা। ক্যাম্পাসজুড়ে আনন্দ মিছিল বের করে তারা। ‘স্বৈরাচারের পতন ঘটেছে’, ‘ছাত্রদের বিজয় হয়েছে’, ‘হৈ হৈ, রৈ রৈ, আওয়ামী গেলি কই’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’,এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।আনন্দ মিছিলে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মজনু আলম বলেন, যে দল বছরের পর বছর দুর্নীতি, নিপীড়ন আর দমন-পীড়নের রাজনীতি করেছে, তাদের নিষিদ্ধ হওয়া ছিল সময়ের দাবি। আমরা খুশি যে আমাদের আন্দোলন সফল হয়েছে। আজ সত্যিকার অর্থে মনে হচ্ছে গণতন্ত্রের পথে আমরা এক ধাপ এগিয়েছি।এর আগে, শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। ওই সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারকে চূড়ান্ত আল্টিমেটাম দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, না হলে আন্দোলন আরও কঠোর হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জ ৩ আসনে জমিয়ত প্রার্থী মুশতাক গাজীনগরী নিখোঁজ!
সুনামগঞ্জ ৩ আসনে জমিয়ত প্রার্থী মুশতাক গাজীনগরী নিখোঁজ!

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার Read more

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা
সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা

জেলার সদর উপজেলার শিয়ালকোলে ইউনিয়নে রাতের অন্ধকারে মনজুরুল আলম (৩৪) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার Read more

চট্টগ্রামে ৩টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন
চট্টগ্রামে ৩টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি।বিএনপি সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ Read more

নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নেত্রকোনার মদনে মানসিক ভারসাম্যহীন ছেলে সাজ্জাদ মিয়ার (২৫) লাঠির আঘাতে বাবা মোস্তফা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার Read more

কোদাল হাতে খাল খননে প্রতিমন্ত্রী নুর, গলাচিপায় পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
কোদাল হাতে খাল খননে প্রতিমন্ত্রী নুর, গলাচিপায় পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

“দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাশয় খনন ও পুনঃখনন” কর্মসূচির আওতায় পটুয়াখালী জেলার গলাচিপা খাল ও এর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন