ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার কয়েকঘণ্টা না যেতেই একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতশাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর। এছাড়া ড্রোন উড়তে দেখা গেছে পাকিস্তানের পেশোয়ার শহরের আকাশে।শনিবার (১০ মে) মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে,  উত্তর-পশ্চিম পাকিস্তানের পেশোয়ার শহরের ওপর একটি ড্রোন দেখতে পেয়েছে বাসিন্দারা।এপি বলছে, একজন প্রতিবেদক বিমান বিধ্বংসী গুলির শব্দ শুনেছেন। তবে ড্রোনটি কে পরিচালনা করেছে তা স্পষ্ট নয়। এছাড়া পাকিস্তানি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।এছাড়া ভারতের কাশ্মীরের দুটি বড় শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শোনা গেছে শব্দ। রাত ৮টা নাগাদ রাজ্যটির শ্রীনগরের রামবাগ এলাকায় ঘটে শক্তিশালী বিস্ফোরণ। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে।এদিকে গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি জানিয়েছেন, আকাশে ড্রোন দেখা যাওয়ার পর পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে।আল জাজিরা বলছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর কমপক্ষে পাঁচটি স্থান থেকে আন্তঃসীমান্ত গোলাগুলির খবরও পাওয়া গেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার ক্রিকেটার দলে ভিড়িয়েছে চট্টগ্রাম
চার ক্রিকেটার দলে ভিড়িয়েছে চট্টগ্রাম

নানা নাটকীয়তা আর সমালোচনার মুখে শেষ মুহূর্তে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম Read more

নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ
নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ

পঞ্চাশ বছর বয়স হানিফ আকনের। পেশায় ছিলেন একজন দিনমজুর। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামে তাঁর বেড়ে ওঠা। ১৮ বছর Read more

শিশুদের সারাদিন উৎফুল্ল রাখবে যেসব অভ্যাসগুলো
শিশুদের সারাদিন উৎফুল্ল রাখবে যেসব অভ্যাসগুলো

শিশুদের কিছু শেখাতে চাইলে ছোট থেকেই অভ্যাস তৈরি করার চেষ্টা করুন। চেষ্টা করবেন শিশুদের এমন অভ্যাস তৈরি করতে যেন ব্যক্তিজীবনের Read more

আইনস্টাইনের যে তিনটি তত্ত্ব একরকম ভুল ছিল
আইনস্টাইনের যে তিনটি তত্ত্ব একরকম ভুল ছিল

তিনি আপেক্ষিকতার জনক এবং সেই পদার্থবিদ, যিনি মাধ্যাকর্ষণ আর আলোর ব্যাখ্যা করেছিলেন, কিন্তু এই বিশাল ব্যক্তিত্ব অ্যালবার্ট আইনস্টাইনও কখনও কখনও Read more

ইন্টার্নশিপে গিয়ে থাইল্যান্ডে বাইক দুর্ঘটনা, দেশে ফিরে বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু
ইন্টার্নশিপে গিয়ে থাইল্যান্ডে বাইক দুর্ঘটনা, দেশে ফিরে বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ থাইল্যান্ডে বাইক দুর্ঘটনার পর দেশে ফিরে চিকিৎসাধীন অবস্থায় মারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন