জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জুলাই অভ্যুত্থানের অংশীদার বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু, এতে সন্তুষ্ট হতে পারেননি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতদের রাজপথেই অবস্থান করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। পোস্টে হাসনাত লিখেন, আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো। সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না। প্রসঙ্গত, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ডাকে কর্মসূচি চলছে তিনদিন ধরে। দাবি আদায়ে বুধবার (৮ মে) রাত ১০টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে প্রথমে আন্দোলন শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। পরে জামায়াত-শিবির, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষককের অবহেলায় নষ্ট হয়েছে গাছের চারা, তদন্তে শিক্ষা অফিসার
শিক্ষককের অবহেলায় নষ্ট হয়েছে গাছের চারা, তদন্তে শিক্ষা অফিসার

জামালপুরের সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় বৃক্ষরোপণের জন্য দেওয়া গাছের চারা, না লাগিয়ে নষ্ট করে ফেলে দিয়েছেন এমন অভিযোগ Read more

ইন্দোনেশিয়ায় মাদরাসার ভবন ধসে নিহত ৩ শিক্ষার্থী, নিখোঁজ ৩৮
ইন্দোনেশিয়ায় মাদরাসার ভবন ধসে নিহত ৩ শিক্ষার্থী, নিখোঁজ ৩৮

ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল (মাদরাসা) ধসে অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ৩৮ শিক্ষার্থী।  আজ Read more

যশোর সদর হাসপাতালে নারী টানাবাজ চক্রের সদস্য আটক
যশোর সদর হাসপাতালে নারী টানাবাজ চক্রের সদস্য আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে নারী টানাবাজ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে হাসপাতালের বর্হিঃবিভাগে Read more

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ
এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

চলতি জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কমবে, তা জানা যাবে আজ। এক মাসের জন্য এলপিজির নতুন Read more

বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার: ফখরুল
বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার: ফখরুল

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে। মিথ্যা বলে জাতির সাথে প্রতারণা না করতে Read more

আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ৪ মিলিয়ন ইউরো দেবে ইইউ
আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ৪ মিলিয়ন ইউরো দেবে ইইউ

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৫৬ কোটি ৭৬ লাখ টাকা) সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন