নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের মেধাবী ছাত্র এবং নব নির্বাচিত নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিকে সংবর্ধনা প্রদান করেছে তাঁর সহপাঠীরা।শনিবার(১০ মে) সন্ধ্যা ৭টায় নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯২ ব্যাচের বন্ধু মো. মহসিন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সুরাফ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯২ ব্যাচের সদস্য মো. অলিউল্লাহ, হাবিবুর রহমান টিটু, মোহাম্মদ জামাল হোসেন, আতাউর রহমান, আবুল কালাম, নাজমুল হক তুষার, শিক্ষক শাহ্ জাহান ভূঁইয়া, নূরে আলম, পাভেল হোসেন, শরিফ উদ্দিন ফারুক, শরিফ উদ্দিন আহমেদসহ অনেকে।প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, জামাল হোসেন পান্না, পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্রধর পলাশ, মাহবুবুর রহমান, ইকরাম হোসেন ও আল-আমিন।আলোচনা শেষে মোহাম্মদ হোসেন শান্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতির সাফল্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে প্রেসক্লাব আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা, যুবদলের নেতা লোকমান গ্রেপ্তার
চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা, যুবদলের নেতা লোকমান গ্রেপ্তার

পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা, ভাঙচুর ও ম্যানেজারকে আহত করার মামলার প্রধান আসামি বহিস্কৃত যুবদল নেতা লোকমান হোসেন (৩৫) কে Read more

ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন, উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর
ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন, উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে বিএসএফ'র পুশ ইন করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন মুসলিম বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড।মঙ্গলবার Read more

রাজশাহীর বাঘায় পানিতে ডুবে নিভে গেল ছোট্ট তামিমের জীবন
রাজশাহীর বাঘায় পানিতে ডুবে নিভে গেল ছোট্ট তামিমের জীবন

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী গ্রামে বন্যার পানিতে ডুবে তামিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তামিম স্থানীয় বাসিন্দা Read more

প্রতিদিন কাঠ বাদাম খেলে কী ঘটে শরীরে
প্রতিদিন কাঠ বাদাম খেলে কী ঘটে শরীরে

কাঠ বাদামে লুকিয়ে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। এই এক বাদাম আপনাকে যে পরিমাণ উপকার করবে তা জানলে অবাক হতে হবে। Read more

রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপিতে সমন্বয় সভা
রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপিতে সমন্বয় সভা

হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রা উপলক্ষ্যে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার Read more

কালিয়াকৈরের বেনুপুর বাজারে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
কালিয়াকৈরের বেনুপুর বাজারে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) বিকেলে বাজারের পশ্চিম পাশে আব্দুল হাকিমের মেয়ের জামাইয়ের তুলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন