কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ অটো চালক আজিজুল হক (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (১০ মে) বিকালে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুটিচন্দ্রখানা এলাকায় অটো রিকশা তল্লাশি চালিয়ে কসটেপ দিয়ে মোড়ানো ২ পটলায় মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় অটোরিকশাসহ (চালক) মাদক ব্যবসায়ী আজিজুল হককে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃক মাদক ব্যবসায়ী কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বেড়াকুটি এলাকার মৃত আকবর আলীর ছেলে।পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রক্রিয়াধীন রয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে রবিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন নিজস্ব অটোরিকশায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি এর আগেও গ্রেফতার হয়েছেন এবং তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্ষার ঘটনা প্রায় মিন্নির কাছাকাছি: ডিএমপি
বর্ষার ঘটনা প্রায় মিন্নির কাছাকাছি: ডিএমপি

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেছেন, এটি একটি ত্রিভুজ প্রেম। বর্ষা মেয়েটি চালু। দুদিকেই সম্পর্ক বজায় রাখে। মিন্নির ঘটনার Read more

শৈলকুপায় ট্রাক চাপায় নারীর মৃত্যু, পবিবারের দাবি হত্যা
শৈলকুপায় ট্রাক চাপায় নারীর মৃত্যু, পবিবারের দাবি হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া নামক স্থানে ট্রাক চাপায় বন্যা খাতুন (১৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৫ জুন) সকালে Read more

সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল
সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা চরাঞ্চলে তারা মিয়া (৬৫) নামের এক খামারিকে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতেরা। এ সময় ডাকাত দলটি তারা মিয়ার Read more

সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী
সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ করে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছে। সোমবার(১৯ মে) সকাল ১১টার দিকে Read more

আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসতে এত বাহানা কেন, জামায়াতকে সালাহউদ্দিন
আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসতে এত বাহানা কেন, জামায়াতকে সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন,  ‘আপনারা যখন এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচনে আসেন না কেন? Read more

অবসরের ঘোষণা মেসির আরেক সতীর্থের
অবসরের ঘোষণা মেসির আরেক সতীর্থের

দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের পর অবসরের ঘোষণা দিলেন স্প্যানিশ ফুটবলের অন্যতম সেরা ফুল-ব্যাক জর্দি আলবা। ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন