ভারতের বিমানঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান উচ্চ গতির মিসাইল ব্যবহার করছে বলে জানিয়েছে ভারত।শনিবার (১০ মে) ভারতীয় সেনাবাহিনীর আলোচিত নারী কর্মকর্তা কর্নেল সোফিয়া কোরেশি এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।পাকিস্তান ভারতের বিভিন্ন সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করার কয়েক ঘণ্টার মধ্যেই জানাল ভারতীয় সেনাবাহিনী।এদিকে, ভারতের ৫টি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে পাকিস্তান। এগুলো হলো- আদমপুর, উধমপুর, পাঠানকোট, সুরতগড় এবং সিরসা বিমানঘাঁটি।পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘রেডিও পাকিস্তান’ ও দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে ভারতে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান। ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামের এই পাল্টা হামলায় ভারতের উল্লিখিত পাঁচটি বিমানঘাঁটি ছাড়ও আরও বেশ কিছু সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে পাকিস্তান।এগুলোর মধ্যে রয়েছে- দেহরাঙ্গারিতে আর্টিলারি বন্দুক অবস্থান, জম্মু-কাশ্মীরের রাজৌরিতে অবস্থিত ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র, উরি সরবরাহ ডিপো ও কে জি টপ ব্রিগেড হেডকোয়ার্টার্স।এছাড়াও পাকিস্তান দাবি করেছে, তারা ভারতে একসঙ্গে সাইবার হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যবসায়ীকে বালিতে পুঁতে বিএনপি নেতার চার কোটি টাকা চাঁদা আদায়!
ব্যবসায়ীকে বালিতে পুঁতে বিএনপি নেতার চার কোটি টাকা চাঁদা আদায়!

যশোরের শিল্পশহর নওয়াপাড়ায় ‘ব্যবসায়ীকে বালিতে পুঁতে রেখে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের’ অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। প্রায় এক বছর আগের Read more

পত্রিকা: ‘মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ’
পত্রিকা: ‘মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ’

আজ শনিবার ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মব সন্ত্রাস, ডেঙ্গু ও করোনার প্রকোপ, হাসপাতালে অব্যবস্থাপনা, নির্বাচনের জন্য Read more

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, গলে যাচ্ছে সড়কের পিচ
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, গলে যাচ্ছে সড়কের পিচ

চুয়াডাঙ্গায় মৌসুমের শুরুতেই তীব্র রূপ ধারণ করেছে আবহাওয়া। বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় সড়কের পিচ গলে Read more

চাঁদপুরে এক মাসে ভ্যাট নিবন্ধনের আওতায় এলো প্রায় ৮শ প্রতিষ্ঠান
চাঁদপুরে এক মাসে ভ্যাট নিবন্ধনের আওতায় এলো প্রায় ৮শ প্রতিষ্ঠান

চাঁদপুর জেলায় গত বছরের ডিসেম্বর মাসে নতুন করে প্রায় ৮শ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা হয়েছে। সরকারের রাজস্ব Read more

১০ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়ের আশঙ্কা
১০ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন