ভারতীয় সংবাদমাধ্যমে যেকোনো ঘটনাকে তিলকে তাল বানানো নতুন কিছু নয়। সেই সঙ্গে স্বাভাবিক ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করার মতো অভিযোগও আছে। এ ছাড়াও ভারতের সংবাদমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার কিংবা প্রোপাগান্ডার অভিযোগও রয়েছে। আর তা নিয়ে সাধারণ দর্শক থেকে শুরু করে তারকারাও বিরক্ত।  ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ও সামরিক সংঘর্ষ বাড়ার প্রেক্ষাপটে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ভারতীয় টেলিভিশন সংবাদমাধ্যমের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার (৯ মে) ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে তিনি ভারতীয় সংবাদচ্যানেলগুলোর সামরিক অভিযানের নাটকীয় ও আতঙ্কজাগানিয়া প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শুধু তাই নয়, সংবাদের তথ্য ও ভাষায় অতিরঞ্জিত শব্দ প্রয়োগ, তথ্য বিভ্রাটের মতোও অভিযোগ করেছেন। এবার তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।  অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে চালানো ভারতের এই হামলা নিয়ে বলিউডের তারকারা নিজ দেশের সেনা-সরকারদের বাহবা দিচ্ছেন। কিন্তু সোনাক্ষীকে কিছুটা ব্যতিক্রমী অবস্থান নিতে দেখা গেল। ক্ষোভ উগরে ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে সামাজিকমাধ্যমে নানা কথা লিখেন। ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর খবর পরিবেশনের পদ্ধতিকে সরাসরি ‘সার্কাস’ বলেন  সোনাক্ষী। পোস্টে সোনাক্ষী লিখেন, ‘অতিনাটকীয় সব দৃশ্য আর একনাগাড়ে শব্দের ঝংকার, লোকজনের চিৎকার আর শুধুই চিৎকার… এসব দেখে আমি ক্লান্ত! আপনারা কী করছেন? তথ্য বিকৃত না করে নিজের কাজটা করুন শুধু। ঈশ্বরের দোহাই, যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে তোলা আর মানুষের মধ্যে আতঙ্কের আবহ সৃষ্টি করা থেকে বিরত থাকুন। সংবাদের নামে আবর্জনা প্রচার বন্ধ করুন।’উল্লেখ্য, সোনাক্ষীর এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক পরামর্শ জারি করে। এতে গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সামরিক অভিযান, সেনা মোতায়েন এবং কৌশলগত সিদ্ধান্তের রিয়েল-টাইম বা লাইভ সম্প্রচার থেকে বিরত থাকতে বলা হয়।মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এ ধরনের সম্প্রচার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, সেনা সদস্যদের বিপদে ফেলতে পারে এবং শত্রুপক্ষের হাতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিতে পারে। পরামর্শনামায় কারগিল যুদ্ধ, ২৬/১১ মুম্বাই হামলা এবং কান্দাহার বিমান ছিনতাইয়ের মতো অতীত ঘটনার উল্লেখ করে তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়। তবে সোনাক্ষীর এই পোস্ট ঘিরে ভারতীয় গণমাধ্যমের দাবি, এই ধরনের খবর সম্প্রচারের ফলে যে দেশের সেনারা বিপদে পড়তে পারে তারই ইঙ্গিত অর্থে এই পোস্ট করেছেন অভিনেত্রী। এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে হত্যা মামলার আসামি গ্রেফতার
বাউফলে হত্যা মামলার আসামি  গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত শাহিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি উজ্জ্বল বেপারী (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে Read more

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত Read more

ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭
ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭

এবারের ঈদুল আজহার আগে-পরে যাতায়াতের ১৫ দিনে সারাদেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১১৮২ জন Read more

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত
ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানসহ দুটি উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানি বাহিনী। কিন্তু এসব যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার Read more

ইয়েমেনে ইসরাইলের ব্যাপক হামলায় ৮ জন নিহত
ইয়েমেনে ইসরাইলের ব্যাপক হামলায় ৮ জন নিহত

ইয়েমেনের রাজধানী সানায় ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৪২ জন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির একাধিক Read more

ইরানের সঙ্গে ‘দীর্ঘমেয়াদি সমঝোতার’ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ভ্যান্স
ইরানের সঙ্গে ‘দীর্ঘমেয়াদি সমঝোতার’ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইন্স প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালানোর মাধ্যমে দেশটির পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দেয়া হয়েছে। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন