পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।শনিবার (১০ মে) সকালে সৈকতের জিরো পয়েন্টে স্বজনদের সাথে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এসময় তার সাথে থাকা বোন জামাই কমল কুমার পাল ডাক চিৎকার দিলে ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাজেশ কুমার পাল রাজশাহী জেলার পুটিয়া থানার নামাজ গ্রামের বাসিন্দা শরৎ কুমার পালের ছেলে।নিহতের সাথে থাকা বোনজামাই কমল কুুমার পাল জানান, গতকাল রাতে রাজশাহী থেকে কুয়াকাটা এসে আবাসিক হোটেল সাগর নীড়ে ওঠেন। সকালে সৈকতে গোসলে নামেন। এসময় নিহত রাজেশ কুমার পাল সমুদ্রের গভীর চলে গেলে তারা ডাকাডাকি করেন। এ পর্যায়ে সৈকতে গোসলরত পর্যটকদের ডাকাডাকি শুনে গিয়ে দেখেন রাজেশ তলিয়ে যাচ্ছে। পরে ট্যূরিস্ট পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপ-পুলিশ পরিদর্শক মোঃ সবুর মিয়া বলেন, সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম পাশে পর্যটকদের ডাকাডাকির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে এক পর্যটককে উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে আসি। এখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন। পরবর্তীতে মহিপুর থানা পুলিশের কাছে আমরা লাশটি হস্তান্তর করেছি।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রাজেশ কুমার পাল নামের এক পর্যটকের লাশ হস্তান্তর করেছেন। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার
সিরাজগঞ্জের ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে Read more

আল্লামা সাঈদীর অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে: আজহারী
আল্লামা সাঈদীর অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে: আজহারী

দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ড. মিজানুর রহমান আজহারী। এরই মধ্যে Read more

দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১৫
দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১৫

দক্ষিণ আফ্রিকার গ্রামীণ অঞ্চলে একটি যাত্রীবোঝাই মিনিবাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।শনিবার (০৩ মে) মধ্যরাতের Read more

গাজার কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর
গাজার কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর

অবরুদ্ধ গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলের ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে। গাজার উপকূল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার বা Read more

রেকর্ড ট্রান্সফার ফি’তে লিভারপুলে ইসাক
রেকর্ড ট্রান্সফার ফি’তে লিভারপুলে ইসাক

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার মূল্যে সুইডিশ ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাককে দলে টানতে চলেছে লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেড থেকে তাঁকে আনতে Read more

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন নিয়ে চীনের হুঁশিয়ারি
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন নিয়ে চীনের হুঁশিয়ারি

ইরানে ২৪দিন ধরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর মধ্যে বিশ্বস্ত বন্ধু তেহরানের প্রতি বেশ কয়েকবার সহযোগিতার বার্তা দিয়েছে বেইজিং। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন