জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।শনিবার (১০ মে) রাজধানীর সংসদ ভবনের এলডি হলে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার শুরুতে এ কথা বলেন তিনি। আলী রীয়াজ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রই নাগরিক অধিকার নিশ্চিত করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে সুবিচার নিশ্চিত করতে পারে।তিনি বলেন, প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবনা রাজনৈতিক দলসমূহকে দেয়া হয়েছে এবং জাতির সামনে প্রকাশ করা হয়েছে, তার মূল লক্ষ্য হচ্ছে একটি সুনির্দিষ্ট পথ রূপরেখা করা।আলী রীয়াজ আরও বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে এই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। এই সুযোগকে সফল করতে হলে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। সকল রাজনৈতিক দল যেন এই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে আসে, সেটাই প্রত্যাশিত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীর সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
নোয়াখালীর সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

নোয়াখালীর সুবর্ণচরে অনুপস্থিত ব্যক্তিদের নামে দেওয়া খাসজমির বন্দোবস্ত বাতিল করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাসরত ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাসপাতালে ভর্তি আরও ২৩২ ইসরায়েলি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাসপাতালে ভর্তি আরও ২৩২ ইসরায়েলি

ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়েছেন ২৩২ জন। এই আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর, ৮ জন Read more

কুষ্টিয়ায় বিএনপি নেত্রীকে জাতীয় পার্টি’র মহাসচিবের কটূক্তি
কুষ্টিয়ায় বিএনপি নেত্রীকে জাতীয় পার্টি’র মহাসচিবের কটূক্তি

জনসভায় বিএনপির নির্বাহী কমিটির এক নেত্রীকে অশালীন ভাষায় সম্মোধন করে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবিব Read more

যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক কমলেও আত্মতুষ্টির জায়গা নেই: বিজিএমইএ
যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক কমলেও আত্মতুষ্টির জায়গা নেই: বিজিএমইএ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকপণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। তবে এই ইতিবাচক অগ্রগতি সত্ত্বেও, আত্মতুষ্টির Read more

এবার ফ্রান্সে সরকারবিরোধী তীব্র আন্দোলন, শতশত গ্রেপ্তার
এবার ফ্রান্সে সরকারবিরোধী তীব্র আন্দোলন, শতশত গ্রেপ্তার

নতুন পেনশন সংস্কার আইনের প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়েছে তীব্র সরকার বিরোধী আন্দোলন। ‘ব্লক এভরিথিং’ নামে শুরু হওয়া এই আন্দোলন থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন