ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের জেরে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন দেখল ভারতীয় শেয়ারবাজার। শুক্রবার (৯ মে) দেশটির শেয়ারবাজারের লেনদেন শেষে মূলধন প্রায় ৮৩ বিলিয়ন ডলার কমেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। খবর জিও নিউজের।জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, এদিনের লেনদেনে নিফটি ৫০ সূচক ১ দশমিক ১ শতাংশ কমে ২৪ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক স্তর ধরে রাখলেও, বিএসই সেনসেক্স ১ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়ে দিনের সর্বনিম্ন স্তরের কাছাকাছি ৮০ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। দিনের শুরুতে বাজার মূলধনের ক্ষতির পরিমাণ ১০৮ বিলিয়ন ডলারে পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছিল।গত বৃহস্পতিবার শেয়ারবাজারে প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ পতন হয়েছে । এই সপ্তাহে মোট ১ দশমিক ৩ শতাংশ পতন রেকর্ড করা হয়েছে, গত তিন সপ্তাহের টানা উত্থানের পর প্রথম পতন।বাজার বিশ্লেষকদের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান এই সামরিক উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে আস্থার অভাব তৈরি করেছে। প্রফিটমার্ট সিকিউরিটিজের গবেষণা প্রধান অবিনাশ গোরাক্ষাকা বলেন, ‘সংঘাতের মাত্রা যেভাবে বাড়ছে, তাতে দেশীয় বাজার অস্থির হয়ে পড়েছে। পাকিস্তানের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হলে তা দীর্ঘমেয়াদী এবং পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিতে পারে।এ অস্থিরতার কারণে শেয়ারবাজারের পাশাপাশি অন্যান্য সম্পদ শ্রেণিতেও প্রভাব পড়েছে। রুপির দরপতন ঠেকাতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে হস্তক্ষেপ করতে হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
বাঘাইছড়িতে পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে উপজেলার Read more

১২ জানুয়ারি: নামাজের সময়সূচি
১২ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৮ পৌষ ১৪৩২ বাংলা, ২২ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

মালয়েশিয়ায় ‘বাংলাদেশিসহ’ নথিবিহীন ১৮৪ জন আটক
মালয়েশিয়ায় ‘বাংলাদেশিসহ’ নথিবিহীন ১৮৪ জন আটক

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেশে বেশ কয়েকজন বাংলাদেশিসহ ১৮৪ জনকে আটকের কথা জানিয়েছে স্থানীয় অভিবাসন বিভাগ। কর্তৃপক্ষ বলছে, আটককৃতদের কাছে অনুমোদিত Read more

৮ জানুয়ারি: নামাজের সময়সূচি
৮ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৪ পৌষ ১৪৩২ বাংলা, ১৮ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

চেহারা সুন্দর করতে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি করলেন নারী
চেহারা সুন্দর করতে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি করলেন নারী

আয়নার সামনে দাঁড়িয়ে থাকা তরুণীর চেহারা দেখে চেনার উপায় নেই এটি আসলে কোনো রক্ত-মাংসের মানুষ, নাকি কোনো বিচিত্র চরিত্রের প্রাণী। Read more

নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬, খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার
নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬, খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন